খুলনা মৎস্য বীজ খামার দখল খুবি শিক্ষার্থীদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫

খুলনা মৎস্য বীজ খামার দখল খুবি শিক্ষার্থীদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫ |
খুলনার গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামারের কার্যালয় দখল করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সীমানার মধ্যে থাকা খামারে ‘শহীদ মীর মুগ্ধ হল’ নামে আবাসিক হলের ঘোষণা দিয়েছেন তারা। রোববার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে জড়ো হয়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে মৎস্য বীজ খামারের কার্যালয়ে যান। সেখানে সমাবেশ শেষে কর্মকর্তা-কর্মচারীদের ১০ মিনিটের মধ্যে বের হয়ে যেতে বলেন তারা। কর্মকর্তারা চলে গেলে শিক্ষার্থীরা মূল ভবনে ‘শহীদ মীর মুগ্ধ হল’ লেখা ব্যানার টাঙিয়ে দেন এবং ‘দাবি নয়, অধিকার-মৎস্য ভবন দরকার’সহ বিভিন্ন স্লোগান দেন। তারা দুপুর ২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি করেন। শিক্ষার্থীরা জানান, ১০ দশমিক ৩৫ একর আয়তনের এ খামারটি আবাসন

সংকট নিরসন, গবেষণাগার সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নে বড় বাধা হয়ে আছে। বর্তমানে খুবির শিক্ষার্থী সংখ্যা ৭ হাজারের বেশি হলেও হল রয়েছে মাত্র পাঁচটি। ফলে মাত্র ৩০ শতাংশ শিক্ষার্থী আবাসন সুবিধা পাচ্ছেন। জীববিজ্ঞানভিত্তিক ডিসিপ্লিনগুলোর গবেষণার ক্ষেত্রেও জমির অভাব তীব্র সমস্যা তৈরি করছে। এ বিষয়ে খুলনা জেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল জায়গাটি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে নিয়ে সেখানে হল নির্মাণ করা। শিক্ষার্থীদের খামার দখলের বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি। সেখান থেকে সিদ্ধান্ত আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস