ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
৫২ বছর পর কঙ্গো, ৪০ বছর পর ইরাক; চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল
৫২ বছর পর কঙ্গো, ৪০ বছর পর ইরাক; চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল
অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ
বিগ ব্যাশ লিগে বর্ষসেরার মনোনয়ন পেয়েছেন রিশাদ
সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস
৭ বছর কারাদণ্ড হতে পারে নাসির দম্পতির
ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল
গত সপ্তাহে ফ্রান্সের কাছে হারের ধাক্কা সামলে জয়ে ফিরল ব্রাজিল। মঙ্গলবার অরল্যান্ডোতে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে সেলেসাওরা।
কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে এটিই ছিল ব্রাজিলের শেষ ম্যাচ। দলের হয়ে গোল করেছেন দানিলো, ইগর থিয়াগো ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।
ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাক থেকে লিড নেয় ব্রাজিল। রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের গতিময় দৌড় থেকে বল পেয়ে বতাফোগোর ফরোয়ার্ড দানিলো গোল করে দলকে এগিয়ে নেন।
৮৩ মিনিটে লোভ্রো মাজেরের গোলে ক্রোয়েশিয়া সমতায় ফিরলে ম্যাচ জমজমাট হয়ে ওঠে। তবে শেষ দিকে দৃশ্যপটে হাজির হন বদলি নামা তরুণ তারকা এনড্রিক। ৮৮ মিনিটে তিনি পেনাল্টি আদায়
করলে গোল করেন ইগর থিয়াগো। এরপর যোগ করা সময়ে এনড্রিকের পাস থেকেই বল জালে পাঠিয়ে ব্রাজিলের বড় জয় নিশ্চিত করেন মার্তিনেল্লি। এই জয় ব্রাজিলের জন্য একরকম মধুর প্রতিশোধও বটে। ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এই ক্রোয়েশিয়ার কাছেই টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। ষষ্ঠ শিরোপার মিশনে থাকা ব্রাজিল আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। অন্যদিকে ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে বড় ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ক্রোয়েশিয়া।