সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৬

সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৬ |
আইপিএল সম্প্রচার নিয়ে এতদিনের ধোঁয়াশা অবশেষে কাটল। তবে কারণটি রাজনৈতিক নয়, বরং স্রেফ আর্থিক। পাওনা টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল ‘টি-স্পোর্টস’-এর সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের সম্প্রচার চুক্তি বাতিল করেছে ভারতীয় প্রতিষ্ঠান ‘জিওস্টার’। বার্তা সংস্থা রয়টার্সের দেখা এক দাপ্তরিক চিঠিতে নিশ্চিত হওয়া গেছে যে, ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স এবং ডিজনির যৌথ উদ্যোগ ‘জিওস্টার’ এই কঠোর পদক্ষেপ নিয়েছে। চিঠিতে তারা পরিষ্কার জানিয়েছে, টি-স্পোর্টস চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ করতে ক্রমাগত ব্যর্থ হয়েছে। উল্লেখ্য, গত জানুয়ারি মাসে বিসিসিআই-এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা

হয়েছিল। সম্প্রতি সরকার সেই নিষেধাজ্ঞা পর্যালোচনার কথা বললেও এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সবুজ সংকেতের অপেক্ষায় থাকলেও, পর্দার আড়ালের আসল সত্যটি হলো ভিন্ন। জিওস্টারের চুক্তি বাতিলের ফলে সরকার যদি এখন নিষেধাজ্ঞাও তুলে নেয়, তবুও টি-স্পোর্টসের পক্ষে আর আইপিএল দেখানো সম্ভব হচ্ছে না। এর ফলে আইপিএল দেখার জন্য বাংলাদেশে এখন আর কোনো স্থানীয় অফিশিয়াল ব্রডকাস্টার নেই। তবে দেশি চ্যানেল না দেখালেও স্টার স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশের দর্শকরা ঠিকই আইপিএল উপভোগ করছেন। মানুষের বিপুল আগ্রহ থাকায় ক্যাবল অপারেটররা স্টার স্পোর্টস চালু রেখেছেন। এই ব্যাপারে তাদের কাছে কোনো বাধা নেই বলে তারা জানিয়েছেন। অর্থাৎ, আইপিএল ঠিকই দেখছেন বাংলাদেশের দর্শকরা, তবে দেশি চ্যানেলের বদলে ভারতীয় চ্যানেলে। এর ফলে বাংলাদেশের

বিপুল দর্শকপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভারতীয় চ্যানেলগুলোই সরাসরি লাভবান হচ্ছে। গত ১৭ ফেব্রুয়ারি টি-স্পোর্টসকে পাঠানো চিঠিতে জিওস্টার সরাসরি জানিয়ে দেয়, ‘চুক্তিটি অবিলম্বে কার্যকর হওয়ার মাধ্যমে বাতিল করা হলো।’ ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইপিএলের সম্প্রচার স্বত্ব সাব-লাইসেন্স হিসেবে নিয়েছিল চ্যানেলটি। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ আইপিএলের বাজারমূল্য এখন প্রায় ১৮.৫ বিলিয়ন ডলার। বাংলাদেশে এই টুর্নামেন্টের আকাশচুম্বী জনপ্রিয়তা থাকলেও, আর্থিক জটিলতায় দেশি চ্যানেলে খেলা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন দর্শকরা। একই চিঠিতে আরও জানানো হয়েছে, বকেয়া পরিশোধ না করায় মেয়েদের প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) সম্প্রচারের চুক্তিও একইভাবে বাতিল করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর