‘ক্যাডেট কলেজে ছাত্রলীগের কমিটি’: তোফায়েল আহমেদকে নিয়ে জামায়াত-শিবিরের মিথ্যাচারের নেপথ্যে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুন, ২০২৬

আরও খবর

যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের

‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি

‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব

তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ

ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার

আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান

‘ক্যাডেট কলেজে ছাত্রলীগের কমিটি’: তোফায়েল আহমেদকে নিয়ে জামায়াত-শিবিরের মিথ্যাচারের নেপথ্যে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৬ |
তোফায়েল আহমেদকে নিয়ে ক্যাডেট কলেজ ও ক্যাডেট কমিউনিটিতে একটা রসালো মিথ্যা গল্প আছে। আমি যাওয়ার পরে আমাকেও এটা গেলানো হয়েছিলো। ঘটনা এরকম, তোফায়েল আহমেদ নাকি ফৌজদারহাট ক্যাডেট কলেজে গিয়েছিলেন ছাত্রলীগের কমিটি দিতে। তারপর নাকি কমিটি দিতে পারেননি, তাই তিনি ক্যাডেট কলেজ বন্ধ করতে চেয়েছিলেন। পরে সেটা নাকি এম এ জি ওসমানী হয়ে বঙ্গবন্ধুর কানে যায় এবং পরে ক্যাডেট কলেজ রক্ষা পায়। নতুন সংকলনে দল ভারী করতে দেখলাম জিয়াউর রহমানকেও সেই গল্পে এড করা হয়েছে। এটা পুরোটা একটা ডাহা মিথ্যা কথা। ১৯৭২-এ বঙ্গবন্ধুর স্বদেশ প্রতাবর্তনের পর তোফায়েল আহমেদ ছিলেন তাঁর রাজনৈতিক সচিব ও সংসদ সদস্য। তিনি পাকিস্তানের ৭০-এর নির্বাচনেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একজন

সরকার প্রধানের রাজনৈতিক সচিব গেছেন একটা কলেজে ছাত্রলীগের কমিটি দিতে! এটা কি বিশ্বাস হয়? মানে, তার কোনো আর কাজ নাই! আর যারা ছাত্র সংগঠনের কমিটি কীভাবে দেয় এটা সামান্য হলেও ধারণা রাখেন, তাদের কাছে এটা একটা মশকরা ছাড়া আর কিছুই না। দ্বিতীয়ত, তোফায়েল আহমেদের বড় ভাইয়ের ছেলে- (যাকে তিনি তার বাবার মৃত্যুর পর দত্তক নেন নিজ সন্তান হিসেবে) তিনি নিজে ৮০’র দশকে ক্যাডেট কলেজে পড়েছেন। মানে, তিনি যদি ক্যাডেট কলেজ নিয়ে ঘৃণাই পোষণ করতেন, তাহলে কি নিজ সন্তানকে ক্যাডেট বানাতেন? একদম টিপিক্যাল ওয়েতেই এই মিথ্যা শিবিরের গান্ডুরা ছড়াচ্ছে। মানে, ওই যে অমুক ব্যাচের তমুক ভাইয়ের সমুক লেখায় পাইছি। সেই ভাই কে? কেন

লিখেছে? কোথায় লিখছে? আদৌ এই নামে কেউ এক্সিস্ট করে কি না- এসবের কোনো বালাই নেই। রসিয়ে রসিয়ে লেখে কোনো রেফারেন্স ছাড়া। আসল ঘটনা বলি, ক্যাডেট কলেজ মেইন্টেইন করা একটা দেশের জন্য একটা বিপুল খরচের ব্যাপার। এটা তখনকার যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার তুলনায় অত্যন্ত ভারী ছিলো। তাই তখনকার অর্থ মন্ত্রণালয়ের সচিবদের বৈঠকে সিদ্ধান্ত হয় যে, ক্যাডেটদের খরচ তাদের অভিভাবকরাই বহন করবে। সিদ্ধান্ত আসার সাথে সাথে এটা পত্রিকায় আসে এবং তখনকার অভিভাবক ও ক্যাডেটরা আপত্তি জানিয়ে একটা চিঠি লেখে এম এ জি ওসমানী বরাবর। তিনি ব্যাপারটা বঙ্গবন্ধুকে জানান। বঙ্গবন্ধু তোফায়েল আহমেদকে ডেকে বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে সমাধান করতে বলেন। তিনি বেসরকারি খাত থেকে কিছু

অংশ ভর্তুকি দেওয়ার জন্য অর্থমন্ত্রণালয়ের সাথে আলাপ করে সমাধান করে দেন। এটাই ছিল প্রকৃত ঘটনা। দুঃখিত এটা সত্য ইতিহাস তো, তাই এগুলোতে রস কম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম অবসরের ইঙ্গিত দিলেন মার্তিনেজ? ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা ‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’ আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা বিশ্বকাপ ফাইনাল শেষের অনভিপ্রেত নাটকে কাঠগড়ায় আর্জেন্টিনা চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের ঢাবিতে জুনিয়র শিক্ষার্থীকে মেরে গেস্টরুম নিতে রুমে ডাকলেন “মোস্ট সিনিয়র” ইতিহাসকে হারাতে পারবেন কি ট্রাম্প? ইরান যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি এখন অনিশ্চয়তায় ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ