কুড়িলে সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৫

কুড়িলে সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৫ |
বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর কুড়িলে সড়কের উভয় লেন অবরোধ করেছেন ইউরোজোন ফ্যাশনের পোশাক শ্রমিকরা। এতে বাড্ডা থেকে উত্তরাগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শ্রমিকরা রাজধানীর কুড়িল সড়ক অবরোধ করেন। এ ঘটনায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশ্বরোড এলাকাসহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাড়ি দীর্ঘ সময় আটকে থাকায় অনেকে নেমে বিকল্প উপায়ে নিজ নিজ গন্তব্যে রওনা হচ্ছেন। আবার কেউ হেঁটেই যাচ্ছেন গন্তব্যে। এদিকে, এ ঘটনায় নগরবাসীকে ভোগান্তি সম্পর্কে অবগত করে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে গুলশান ট্রাফিক বিভাগ। পোস্টে গুলশান ট্রাফিক বিভাগ জানায়, কুড়িলে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০ কর্মী বেতন-ভাতার দাবিতে ইনকামিং ও আউটগোয়িং রাস্তা

বন্ধ করে দিয়েছে। ফলে কুড়িল থেকে বাড্ডার দিকে ও বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি যাচ্ছে না। ঘটনাস্থলে থানার অফিসার-ফোর্স নিয়োজিত রয়েছে। এক্ষেত্রে নিম্নোক্ত রুটে ডাইভারশন দেওয়া হচ্ছে: ১. খিলক্ষেত থেকে ফ্লাইওভার ব্যবহার না করে নিচ দিয়ে মহাখালী বনানীর দিকে যাওয়া যাবে। ২. রামপুরার দিক থেকে কুড়িলের দিকের যানবাহনগুলো বাড্ডা লিঙ্ক রোড হয়ে গুলশান-১, গুলশান-২ হয়ে উত্তরার দিকে যাওয়া যাবে। অথবা ৩. রামপুরার দিক থেকে এসে নতুন বাজার হয়ে গুলশান-২ দিয়ে উত্তরের দিকে যাওয়া যাবে। আর যারা রামপুরার দিকে যাবেন তারা ওপরের ভাইস ভার্সা রুটে কুড়াতলী হয়ে মহাখালী রুটে কাকলী হয়ে অথবা আমতলী হয়ে অথবা তেজগাঁও হয়ে গন্তব্যে যেতে পারবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা