কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫ |
কলম্বিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে। প্যাসিফিকা ট্রাভেল পরিচালিত বিমানটি বুধবার জুরাডো থেকে মেডেলিন যাওয়ার পথে নিখোঁজ হয়।পরে উত্তর-পশ্চিম কলম্বিয়ার অ্যান্টিওকিয়া বিভাগের উরাও পৌরসভার একটি গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়। আকারে ছোট বিমানটিতে দুজন ক্রু এবং ৮ জন যাত্রী ছিলেন। এ বিষয়ে অ্যান্টিওকিয়ার ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কার্লোস রিওস পুয়ের্তা বলেন, দুঃখজনকভাবে কেউই জীবিত নেই। ঘটনাস্থলে আমাদের ৩৭ জন কর্মী কাজ করছে এবং উদ্ধার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে। যার মধ্যে মৃতদেহ উদ্ধার এবং বিচার বিভাগীয় পুলিশের সঙ্গে সমন্বয়ও অন্তর্ভুক্ত। তিনি আরও জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার প্রক্রিয়াটি জটিল

হয়ে পড়েছে। কারণ এটি হেলিকপ্টারের সাহায্য ছাড়াই স্থলভাবে পরিচালিত করতে হচ্ছে। ‘আমরা চেষ্টা করছি এই প্রক্রিয়াটি যত দ্রুত এবং কার্যকরভাবে সম্ভব সম্পন্ন করতে’, যোগ করেন তিনি। এদিকে প্যাসিফিকা ট্রাভেল এক বিবৃতিতে জানিয়েছে, তারা ভুক্তভোগীদের পরিবারের পাশে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সবসময় তাদের পাশে থাকব, সাহায্য করব এবং এই মর্মান্তিক ঘটনায় উদ্ভূত প্রতিটি প্রয়োজন পূরণ করব’। দেশটির পরিবহন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান কর্তৃপক্ষও ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে, যারা মেডেলিন বিমানবন্দরে জড়ো হয়েছেন। অন্যদিকে দুর্ঘটনার কারণ নির্ধারণে বেসামরিক বিমান কর্তৃপক্ষ একটি তদন্ত কাজ শুরু করেছে। সূত্র: আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান