এমবাপ্পের হ্যাটট্রিক, রিয়াল মাদ্রিদের জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫

এমবাপ্পের হ্যাটট্রিক, রিয়াল মাদ্রিদের জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫ |
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিলো রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে উড়ে গেল কাজাখস্তানের ক্লাব এফসি কাইরাত। মঙ্গলবার রাতে পাভলোদার সেন্ট্রাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রিয়াল মাদ্রিদ ৫-০ ব্যবধানে কাইরাতকে হারিয়েছে। এমবাপ্পে তিনটি গোল করেন, আর বাকি দুটি গোল করেছেন এদুয়ার্দো কামাভিঙ্গা ও ব্রাহিম দিয়াজ। সপ্তাহের শুরুটা বাজে কেটেছে রিয়ালের। লা লিগার ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে হেরেছিল ৫-২ ব্যবধানে। সে হতাশা এবার তারা কাটাল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। আসর শুরুর প্রথম ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে জয় পেতে কষ্ট হলেও এবার তারা দাপট দেখাল। প্রতিপক্ষের মাঠে পুরাটা সময় আধিপত্য করেছে লস ব্লাঙ্কোরা। ৬৮ শতাংশ সময় বল দখলে রেখে ২০টি শট নিয়ে ১২টিই লক্ষ্য বরাবর

রেখেছিল তারা। এদিন ম্যাচ শুরুর ২৫তম মিনিটেই লিড তুলে নেয় শাবি আলোনসোর শিষ্যরা। পেনাল্টি উপহার পেয়ে সফল স্পটকিকে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। প্রথমার্ধে গোলের উদ্দেশে আরও একাধিক শট নেয় শাবির শিষ্যরা। তবে জালের দেখা পায়নি কেউ। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে কাইরাতকে একেবারে বিধ্বস্ত করে ছাড়ে রিয়াল। এবারও এমবাপ্পে ঝলক। ৫২তম মিনিটের গোলে বড় কৃতিত্বটা অবশ্য গোলরক্ষক থিবো কোর্তোয়ার। পাল্টা আক্রমণে তার লম্বা পাস অরক্ষিত পেয়ে দ্রুত এগিয়ে কাইরাতের জালে জড়ান এমবাপ্পে। ২০ মিনিট পর হ্যাটট্রিক তুলে নেন ফরাসি তারকা। আর্দা গুলারের পাস বক্সে পেয়ে কাইরাতের গোলরক্ষককে পরাস্ত করেন এমবাপ্পে। ৮৩তম মিনিটে দারুণ এক আক্রমণ শাণিয়ে ব্যবধান ৪-০ করেন কামাভিঙ্গা। নিজেদের অর্ধ থেকে বল

নিয়ে দ্রুত এগিয়ে প্রতিপক্ষের রক্ষণে ঢুকে বাঁ প্রান্তে রদ্রিগোকে পাস দেন তিনি। তার থেকে ফিরতি পাস পেয়ে জালে জড়ান কামাভিঙ্গা। আর যোগ করা সময়ে গঞ্জালো গার্সিয়ার পাস পেয়ে কাইরাতের জালে শেষ পেরেকটি ঠুকেন দিয়াজ। তাতে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আলোনসোর শিষ্যরা। নিজেদের প্রথম ম্যাচে মার্শেইকে ২-১ ব্যবধানে হারিয়েছিল রিয়াল। দুই ম্যাচে ৬ পয়েন্ট আপাতত ৩৬ দলের মধ্যে শীর্ষে অবস্থান করছে এমবাপ্পেরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না