এফএ কাপ জয়ের চেয়েও বেশি আনন্দিত ভারতের বিপক্ষে জিতে: হামজা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫

এফএ কাপ জয়ের চেয়েও বেশি আনন্দিত ভারতের বিপক্ষে জিতে: হামজা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫ |
বিশ্বের যে-কোন ফুটবলারের জন্যই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলাটা একটা স্বপ্ন। কেননা, ক্লাব ফুটবলের সর্বোচ্চ স্তর বলা হয় ইংল্যান্ডের এই লিগকে। এই লিগেই খেলে থাকেন বিশ্বের সবচেয়ে বড় বড় তারকা ফুটবলাররা। সেই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের হামজা চৌধুরীর। লেস্টার সিটির হয়ে এফএ কাপ জয়ের স্বাদও পেয়েছেন তিনি। তবে বাংলাদেশের জার্সিতে ভারতকে হারানো এফএ কাপ জয়ের চেয়েও বেশি আনন্দ দিয়েছে হামজা চৌধুরীকে। ২০২১ সালে সালে লেস্টার সিটির হয়ে এফএ কাপ জিতেছিলেন হামজা চৌধুরী। এছাড়াও আরও কিছু ট্রফি জয় করেছেন ক্লাব ক্যারিয়ারে। কিন্তু জাতীয় দলের হয়ে খেলা এবং জয় পাওয়া যে-কোনো ফুটবলারের জন্যই বেশি আনন্দের। তাইতো ভারতকে হারিয়ে হামজা বললেন, এফএ

কাপ জয়ের চেয়েও বেশি আনন্দিত ভারতের বিপক্ষে জিতে। মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে ২২ বছরে অপেক্ষার অবসান ঘটিয়েছে বাংলাদেশ। এই মাঠেই ২০০৩ সালে ভারতকে ধরাশায়ী করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর দীর্ঘ প্রায় দুই যুগ পর হামজ-শমিতদের হাত ধরে অধরা সেই জয়ের দেখা পেলো বাংলাদেশ। গত মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর। সে ম্যাচে ভুল না হলে জয় দিয়েই নিজের অভিষেক রাঙাতে পারতেন লেস্টার সিটির এই তারকা। তবে সেবার ভাগ্য সহায় না হলেও ঘরের মাঠে ২৬ হাজার দর্শকদের সামনে ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। ভারতকে হারানোর পর কোচের সঙ্গে সংবাদ সম্মেলনে হাজির হামজা চৌধুরী। হাস্যোজ্জ্বল

মুখে বললেন, ‘দেশের জার্সিতে খেলে গোল করতে পারায় স্বপ্ন পূরণ হয়েছে।’ ক্লাবের হয়ে বড় ট্রফি জয়ের চেয়ে জাতীয় দলের হয়ে একটা ম্যাচ জেতাও যে অনেক বেশি আনন্দের, সংবাদ সম্মেলনে সেটাও বললেন হামজা। তিনি বলেছেন, ‘এফএ কাপ জয়ের চেয়ে বেশি আনন্দিত ভারতের বিপক্ষে জিতে।’ এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন আগেই শেষ বাংলাদেশের। তবে ভারতের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ-ই ছিল লাল সবুজদের জন্য। কারণ গত ২২ বছর ধরে এ দলটির বিপক্ষে জিততে পারছিল না তারা। মাঝে ১০ ম্যাচের মধ্যে ৬টি ড্র করলেও হেরেছিল ৪ ম্যাচে। সবশেষ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে গত ২৫ মার্চে শিলংয়ে গোলশূন্য ড্র করেছিল দুদল।

ওই ম্যাচেও জয়ের সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে একাধিক গোল মিস করে হতাশ করেছিল আক্রমণভাগের ফুটবলাররা। আজকে অবশ্য সে হতাশা কেটেছে ম্যাচের শুরুতেই। দারুণ এক পাল্টা আক্রমণে দলকে লিড এনে দিয়েছিলেন রাকিব হোসেন ও শেখ মোরসালিন জুটি। বাঁ পাশ থেকে রাকিবের বাড়ানো পাস ভারতের গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠান মোরসালিন। তাতে ১১তম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। আর এ গোলেই শেষ পর্যন্ত জয় পায় লাল সবুজরা। অবশ্য ম্যাচের বাকি সময়টা এ লিড ধরে রাখতে মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘাম ঝরিয়ে গেছেন হামজা। তার রক্ষণ কৌশলে বেশ কয়েকবার গোল হজম থেকে রক্ষা পায় বাংলাদেশ। সবশেষে হাসি মুখেই

মাঠ ছেড়েছেন চৌধুরী সাহেব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না