এত বড় তারকা হয়েও হামজার মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই : পাপ্পু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫

এত বড় তারকা হয়েও হামজার মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই : পাপ্পু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫ |
বাংলাদেশ জাতীয় দলের গোলরক্ষক পাপ্পু হোসেন। এশিয়ান কাপ বাছাইপর্বের দলের নিয়মিত মুখ তিনি। সবশেষ ভারত ম্যাচেও দলের সঙ্গে ছিলেন পাপ্পু। একাদশে জায়গা না হলেও ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন বর্তমান সময়ে দেশের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীর সঙ্গে। তারকা এই ফুটবলারের নিরহংকারিতা মুগ্ধ করেছে পাপ্পুকে। আলাপকালে পাপ্পু বলেছেন বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়েও। প্রশ্ন : ভারতের বিপক্ষে ২২ বছর পর জয়। সেই দলের অংশ হতে পেরেছেন। অনুভূতি কেমন? এত বড় তারকা হয়েও হামজার মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই : পাপ্পু বিপিএল: বিশ্বকাপজয়ী মারকুটে ব্যাটারকে দলে ভেড়ানোর ইঙ্গিত ঢাকার পাপ্পু : দলের একজন সদস্য হিসেবে এবং ২২ বছর পর এমন ঐতিহাসিক জয়ের অংশ হতে পারাটা আমার জন্য চরম গর্বের।

ড্রেসিংরুম থেকে শুরু করে বেঞ্চে বসে ম্যাচের প্রতিটি মুহূর্ত অনুভব করেছি। শেষ বাঁশি বাজার পর দলের সবার মধ্যে যে বাঁধভাঙা উল্লাস দেখেছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। খেলোয়াড় হিসেবে আমরা সবাই জানি এই জয়টা দেশের ফুটবলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। এই জয়ের সাক্ষী হিসেবে দলের পাশে থাকতে পারা এবং পরিবেশটা অনুভব করতে পারাটাই আমার কাছে বিশাল প্রাপ্তি। আমার কাছে মনে হচ্ছে, আমি যেন ২২ বছরের অপেক্ষার অবসান দেখলাম। এই দলটার অংশ হতে পেরে আমি গর্বিত। প্রশ্ন : দীর্ঘদিন ধরেই ফুটবল খেলছেন। ফুটবল নিয়ে এমন উন্মাদনা আগে দেখেননি নিশ্চয়ই। কেমন লাগছে? পাপ্পু : হ্যাঁ, এটা সত্যি। দীর্ঘদিন ধরে ফুটবল খেলছি, কিন্তু ভারত

ম্যাচের পর স্টেডিয়াম এবং পুরো দেশে যে ধরনের উন্মাদনা দেখছি, তা আগে দেখিনি। হাজার হাজার দর্শক স্টেডিয়ামে যেভাবে গলা ফাটিয়েছে এবং আমাদের সমর্থন দিয়েছে, তা অবিশ্বাস্য! এই জনসমর্থন আমাদের ফুটবলের জন্য কতটা দরকারি, সেটা এই জয় প্রমাণ করে দিয়েছে। একজন খেলোয়াড় হিসেবে এটা দারুণ অনুপ্রেরণা দেয়। এই উন্মাদনা যেন ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনছে, এমনটাই মনে হচ্ছে। প্রশ্ন : বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে কী বলবেন? দলের পরিকল্পনা কী ছিল আর আপনার দৃষ্টিতে টার্নিং পয়েন্ট কোনটি? পাপ্পু : ভারত ম্যাচটা ছিল মর্যাদার লড়াই। ম্যাচের আগে আমাদের মূল পরিকল্পনা ছিল রক্ষণে সুশৃঙ্খল থাকা এবং প্রতি-আক্রমণ থেকে সুযোগ তৈরি করা। কোচ জোর দিয়েছিলেন যেন আমরা নিজেদের

পজিশন ধরে রাখি এবং ভারতের ফরোয়ার্ডদের কোনো ফাঁকা জায়গা না দিই। ম্যাচের টার্নিং পয়েন্ট বলব শেখ মোরসালিনের গোলটি। ম্যাচের একদম শুরুর দিকেই ওই গোলটা আমাদের আত্মবিশ্বাস আকাশচুম্বী করে দেয়। তবে, আমার দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট ছিল প্রথমার্ধে হামজা চৌধুরীর সেই অবিশ্বাস্য গোল-লাইন সেভ। যদি ওই গোলটা হয়ে যেত, তবে ম্যাচের মোমেন্টাম সম্পূর্ণ বদলে যেত। ওই সেভটা আমাদের জয় নিশ্চিত করার পথে অন্যতম প্রধান ভূমিকা রেখেছে। প্রশ্ন : হামজা চৌধুরীর সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেছেন। সতীর্থ হিসেবে আপনি তাকে কীভাবে মূল্যায়ন করবেন? পাপ্পু : হামজা একজন অসাধারণ মানুষ এবং একজন বিশ্বমানের খেলোয়াড়। এত বড় তারকা হয়েও তার মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই। ড্রেসিংরুমে সে

খুবই মিশুক, সবসময় স্থানীয় খেলোয়াড়দের সাথে কথা বলে এবং সবার মনোবল চাঙা রাখে। সতীর্থ হিসেবে তিনি খুবই অনুপ্রেরণাদায়ক। তার পেশাদারত্ব আমাদের অনেক কিছু শেখায়। ওর মতো একজনকে কাছ থেকে পাওয়া আমাদের জন্য গর্বের। প্রশ্ন : জাতীয় দলে একসাথে, একই সময়ে খেলছেন আপনি ও আপনার বড় ভাই। এই অনুভূতি কেমন? পাপ্পু : জাতীয় দলে বড় ভাইয়ের সাথে একসাথে খেলাটা সত্যিই অন্যরকম এক বিশেষ অনুভূতি। এটা আমার এবং আমাদের পরিবারের জন্য অনেক গর্বের বিষয়। ছোটবেলা থেকে আমরা একসাথে ফুটবল খেলে বড় হয়েছি, একে অপরের খেলার সমালোচনা করেছি এবং সবসময় সমর্থন দিয়েছি। এখন দেশের সেরা মঞ্চে একই জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করা—এটা স্বপ্ন সত্যি হওয়ার

মতো। মাঠে ভাই হিসেবে নয়, বরং সতীর্থ হিসেবেই আমরা একে অপরের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকি এবং একজন আরেকজনকে সর্বাত্মকভাবে সাহায্য করার চেষ্টা করি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না