‘উদ্দীপনের’ নুরুলকে অপসারণ ও মিহির-নজরুলের বিচার দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫

‘উদ্দীপনের’ নুরুলকে অপসারণ ও মিহির-নজরুলের বিচার দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫ |
বেসরকারি আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থা ‘উদ্দীপন’-এর প্রশাসক এএইচএম নুরুল ইসলামের অপসারণ এবং কুখ্যাত দুর্নীতিবাজ মিহির কান্তি মজুমদার ও নজরুল ইসলাম খানের বিচারের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। বুধবার এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, “ঢাকা মহানগর এলাকার আদাবর থানাধীন বেসরকারী সংস্থা ‘উদ্দীপন’ বাংলাদেশের একটি বিশাল আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থা। সংস্থাটির আর্থিক লেনদেন কয়েক হাজার কোটি টাকা। কিন্তু সংস্থার সাবেক কর্নধার ফ্যাসিস্ট হাসিনার সাবেক একান্ত সচিব নজরুল ইসলাম খান এবং মিহির কান্তি মজুমদার দুর্নীতিবাজ-দলবাজ-অর্থপাচারকারী ব্যক্তিরা নানা কায়দায় দেশের সাধারণ লোকদের উন্নয়ন না করে ব্যক্তিস্বার্থে দুর্নীতির মাধ্যমে সংস্থার কয়েক হাজার কোটি টাকা লুটপাট ও পাচার করেছেন। ‘উদ্দীপনের’ বিভিন্ন সম্পদ আত্মসাৎ করেছেন।” বিবৃতিতে

বলা হয়, “গত বছরের ৫ আগস্ট রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার বিভিন্ন বিতর্কিত কার্মকাণ্ড ও অপকর্মের জন্য চাকরিচ্যুত এএইচএম নুরুল ইসলামকে (সাবেক অতিরিক্ত সচিব) ‘উদ্দীপনের’ প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। তার নিয়োগের অন্যতম শর্ত ছিল সাবেক চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার, নজরুল ইসলাম খানদের দুর্নীতি-আত্মসাৎ-লুটপাট ইত্যাদির উদঘাটন পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও নুরুল ইসলামের দৃশ্যমান কোনো কার্যক্রম পরিলক্ষিত হয়নি, বরং জনমনে প্রশ্ন জন্মেছে নুরুল ইসলাম, মিহির কান্তি মজুমদার ও বনজ কান্তিদের সঙ্গে হাত মিলিয়ে সব অপকর্ম ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে গত ২১ এপ্রিল দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের নেতারা (কয়েকজন সাবেক

সচিব) অন্যান্য কয়েকজন সদস্য ‘উদ্দীপন’ কার্যালয়ে যান ও প্রশাসক এএইচএম নুরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে ‘উদ্দীপনের’ প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুস্তাফিজুর রহমানও উপস্থিত ছিলেন।নুরুল ইসলাম ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুস্তাফিজুর রহমান নিজেরাই ‘উদ্দীপনের’ পূর্ববর্তী চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার ও বোর্ডের অন্যান্যদের বিভিন্ন অপরাধের বর্ণনা উপস্থাপন করেন। মিহির কান্তি মজুমদার, বনজ মজুমদার ও নজরুল ইসলাম খানসহ অন্যান্য দুর্নীতিবাজ টাকা পাচারকারীদের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারেননি বলে স্বীকার করেন। কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ-পাচার হয়েছে কিন্তু দীর্ঘদিনেও ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় এএইচএম নুরুল ইসলাম নিজ থেকে পদত্যাগ করবেন বলে জানান। কিন্তু ২৩ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত তিনি পদত্যাগ করেননি। স্বাভাবিক কারণেই

বিশ্বাস করা যায় তিনি নিজেও মজুমদার গংদের সঙ্গে অপকর্মে জড়িয়ে পড়েছেন।” বিবৃতিতে আরও বলা হয়, আমরা এএইচএম নুরুল ইসলামকে অবিলম্বে ‘উদ্দীপনের’ প্রশাসক পদ থেকে অপসারণের দাবি জানাচ্ছি। অন্যথায় জনগণের সম্পদ ‘উদ্দীপন’ রক্ষার স্বার্থে তার বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়