উখিয়ায় ইয়াবা গডফাদার মনির আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫

উখিয়ায় ইয়াবা গডফাদার মনির আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫ |
কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি এবং টাস্কফোর্সের তালিকাভুক্ত কুখ্যাত ইয়াবা গডফাদার মনির হোসেন ওরফে মনিরকে (৩৮) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। বুধবার (৮ অক্টোবর) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। আটক মনির উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী গ্রামের জব্বর মুল্লুকের ছেলে। শরীফুল ইসলাম জানান, মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন জানতে পারে যে ইয়াবা পাচারের অর্থ ভাগাভাগির উদ্দেশ্যে মনির হোসেন রহমতের বিল এলাকায় অবস্থান নেবেন। এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক দল বালুখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় অভিযান চালায়। এ সময় বালুখালী বিওপির

আরেকটি দলও কৌশলে সেখানে অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মনির পালানোর চেষ্টা করলে সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। পরে তাকে ব্যাটালিয়ন সদরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির হোসেন স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় ইয়াবা পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে। তিনি উখিয়া থানার বহুল আলোচিত শাহজাহান হত্যা মামলারও প্রধান আসামি। এছাড়া ২০২৪ সালের নভেম্বরে দায়ের হওয়া ৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার মামলায় তিনি জামিনে থেকে পলাতক ছিলেন। বিজিবি জানিয়েছে, আটক মনিরকে আইনানুগ ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন,

‘বিজিবির হাতে বহু ইয়াবা পাচারকারী ধরা পড়েছে, তবে তারা সাধারণত বহনকারী বা মাঠ পর্যায়ের সদস্য। মনির হোসেনের মতো গডফাদাররা পর্দার আড়ালে থেকে পুরো নেটওয়ার্ক পরিচালনা করে আসছে। আমরা এ ধরনের গডফাদারদের চিহ্নিত করছি এবং তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস