ইসরাইলের যে ‘দিবাস্বপ্ন’ কখনো পূরণ হবে না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫

ইসরাইলের যে ‘দিবাস্বপ্ন’ কখনো পূরণ হবে না

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫ |
দখলদার ইসরাইল একটা প্রশ্ন বারবারই করে আসছে, তা হলো— ‘হামাস আত্মসমর্পণ করবে কবে?’ কিন্তু এই প্রশ্নটাই ভুল। কারণ, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে যুদ্ধ এখন আর কৌশল নয়, এখন টিকে থাকার এক সংগ্রাম চলছে। হামাসের অস্তিত্ব এখন গোটা ফিলিস্তিন জাতির প্রতীক। এ বিষয়ে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক ডেভিড হিয়ার্স্ট বলেন, ‘হামাসের পরিণতি আজ ফিলিস্তিনেরই পরিণতি’। ইসরাইলের দিবাস্বপ্ন গত ১৮ মাসের পূর্ণমাত্রার আগ্রাসন। তারপর দুই মাসের অবরোধ ও ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার পরও ইসরাইল এখনো সেই দিবাস্বপ্ন দেখেই চলেছে যে, হামাসও ‘ফাতাহ’র মতো’ হবে—অর্থ নেবে, বন্দি দেবে, অস্ত্র ছাড়বে। তবে হামাস কখনোই ফাতাহ হতে রাজি নয়। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি বারবার

বলে আসছে, তাদের দুটি মূল শর্ত রয়েছে। যে শর্তে তারা অনড়। তা হলো: ১) অস্ত্রত্যাগ নয়; ২) ইসরাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার। তাদের প্রস্তাব ছিল—একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির। সব জিম্মির মুক্তির বিনিময়ে কিছু ফিলিস্তিনি বন্দির মুক্তি এবং গাজার প্রশাসনিক ক্ষমতা অন্য দলগুলোর হাতে ছেড়ে দেওয়া। তবুও আত্মসমর্পণ নয়। নেতানিয়াহু: শান্তি-প্রচেষ্টার অন্তরায় মধ্যপ্রাচ্যে শান্তি-প্রচেষ্টার বিষয়ে হিয়ার্স্ট যে বিষয়টিতে জোর দিয়েছেন, তা হলো- এই সমস্যা সমাধানে প্রধান বাধা ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই। তিনি জানুয়ারিতে এক সমঝোতায় সই করে নিজেই তা ভেঙে দেন। জিম্মি মুক্তির দ্বিতীয় ধাপে না গিয়েই তিনি আবার যুদ্ধ শুরু করেন—কেবল নিজের জোট সরকার টিকিয়ে রাখার জন্য। তিনি বলেন, যুদ্ধ এখন খাদ্যভিত্তিক অস্ত্র হয়ে গেছে—ইসরাইল ইচ্ছাকৃতভাবে গাজার

খাদ্য গুদামগুলো বোমা মেরে ধ্বংস করছে। তারা নিরীহ অসহায় গাজাবাসীর বিরুদ্ধে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।এতে ক্ষুধা-তৃষ্ণায়, রোগে-শোকে জীর্ণ-শীর্ণ হয়ে মৃত্যুকে বরণ করে নিচ্ছে নারী ও শিশুরা। তবু হামাস পিছু হটছে না। ‘আত্মসমর্পণ’ মানে ‘জাতীয় আত্মঘাত’ ১৯৮২ সালে বৈরুতে অবরুদ্ধ হয়ে ফিলিস্তিনি সংগঠন ফাতাহ ক্ষমতা হারায় এবং তাদের তৎকালীন নেতা ইয়াসির আরাফাতকে নির্বাসনে পাঠানো হয়। তবে হামাস কখনোই সেই পথে হাঁটেনি। কেন? কারণ, গাজা এখন কেবল একটা ভূখণ্ডই নয়, ফিলিস্তিনিদের জন্য পবিত্র ভূমি হয়ে উঠেছে। এখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে—প্রতিটি পরিবারই কাউকে না কাউকে হারিয়েছে। ফলে এই ভূমির প্রতিরোধ মানেই গোটা ফিলিস্তিনের প্রতিরোধ। ধর্ম, শৃঙ্খলা ও প্রতিরোধের জোট হামাস কেবল একটি সগঠন বা রাজনৈতিক দলই নয়,

এটি একটি ধর্মীয় আন্দোলন। তারা আল-আকসা মসজিদে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদেই এই আন্দোলন শুরু করেছিল। তাদের সেই দৃষ্টিভঙ্গিই আজ গোটা গাজার সাধারণ মানুষের মধ্যেও বিস্তার লাভ করেছে। যেমন— ২৩ বছর বয়সি প্যারামেডিক রিফাত রাদওয়ান মৃত্যুর মুহূর্তে তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। কারণ তিনি নিয়মিত নামাজ পড়তেন না। এই অনুভূতি আজ হাজারো ফিলিস্তিনির মধ্যে বিরাজমান—যারা হয়তো হামাসের সদস্য নন, কিন্তু তারা তাদের সেই ধর্মীয় বিশ্বাস হারাননি। ‘জয়’ ইতোমধ্যেই অর্জিত হয়েছে হামাস জানে, তারা যদি অস্তিত্ব হারায়ও তবুও তারা একটি লক্ষ্য পূরণ করে ফেলেছে। তা হলো— ফিলিস্তিনি আত্মনিয়ন্ত্রণের দাবিকে আবারও বিশ্ব সংলাপের কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে আনা। যেমন— মার্কিন জনগণের মধ্যেও ইসরাইলের প্রতি নেতিবাচক মনোভাব বাড়ছে। পিউ গবেষণা অনুযায়ী,

৫৩ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিক এখন ইসরাইলকে বিশ্বের জন্য অস্বস্তিকর মনে করেন। এছাড়া ফ্রান্সসহ ইউরোপীয় শক্তিগুলোও একে একে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দ্বারপ্রান্তে। যুদ্ধ কখনো চিরস্থায়ী হয় না ইসরাইলের যদি লক্ষ্য হয় ‘যুদ্ধেই সমাপ্তি’— সেক্ষেত্রে ফিলিস্তিনিদের জন্যও সেই একই লক্ষ্য। তাই তো যুদ্ধ দিয়ে এই দ্বন্দ্ব কখনো মীমাংসা হবে না। নেতানিয়াহু যতই চাপে থাকুন না কেন, গাজায় যতই ধ্বংসলীলা চালানো হোক না কেন, হামাসের ‘না’ শব্দটি আজ একক দলের প্রতিরোধ নয়—এটি গোটা একটা জাতির অস্তিত্ব রক্ষার ঘোষণা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়