ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মার্চ, ২০২৬

ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মার্চ, ২০২৬ |
ইরানে ফিরতে চাইছেন না নারী ফুটবলাররা, অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন আরও দুইজন—এমন খবরে আলোচনায় এসেছে ইরানের নারী ফুটবল দল। নতুন করে দুই সদস্য আশ্রয় পাওয়ায় অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়া খেলোয়াড় ও সংশ্লিষ্ট সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। এর আগে নিরাপত্তা শঙ্কার কারণে দলের পাঁচজন খেলোয়াড় সেখানে আশ্রয় পেয়েছিলেন। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানিয়েছেন, দলের একজন খেলোয়াড় এবং একজন সহায়ক কর্মকর্তা অস্ট্রেলিয়ায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সিডনির বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার আগে তারা আশ্রয়ের আবেদন করেন। মন্ত্রী জানান, বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি এলাকায় অস্ট্রেলিয়ার কর্মকর্তা ও দোভাষীরা ইরানি কর্মকর্তাদের উপস্থিতি ছাড়াই খেলোয়াড়দের সঙ্গে আলাদা করে কথা বলেন। সেখানে তাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়। তিনি বলেন, খেলোয়াড়দের ওপর

কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়নি বা তাড়াহুড়াও করা হয়নি। নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য তাদের যথেষ্ট সময় ও স্বাধীনতা দেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই দুই সদস্যকে ১২ মাস মেয়াদি অস্থায়ী মানবিক ভিসা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ভিসার ভিত্তিতে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের সুযোগও তৈরি হতে পারে। একই ধরনের ভিসা আগে ইউক্রেন, ফিলিস্তিন ও আফগানিস্তান থেকে আসা আশ্রয়প্রার্থীদের ক্ষেত্রেও দেওয়া হয়েছিল। ইরানের নারী ফুটবল দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের সূত্রপাত হয় এশিয়া কাপের একটি ম্যাচে জাতীয় সংগীত না গাওয়ার ঘটনাকে কেন্দ্র করে। এরপর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দলটিকে ‘দেশদ্রোহী’ বলে আখ্যা দেয়। যদিও পরবর্তী ম্যাচগুলোতে খেলোয়াড়রা জাতীয় সংগীত গেয়েছিলেন। অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার সময় ইরানি

প্রবাসীদের একটি অংশ বিক্ষোভও করেন। তাদের আশঙ্কা ছিল, খেলোয়াড়রা দেশে ফিরলে নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারেন। তবে ইরানের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, দলের বাকি সদস্যদের নিরাপদে দেশে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি খেলোয়াড়দের উদ্দেশে বলেন, ইরান তাদের জন্য অপেক্ষা করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ চাঁদে অভিযানে যাচ্ছেন ৪ নভোচারী সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড পুনম কি অন্তঃসত্ত্বা, ছবি ঘিরে জল্পনা তুঙ্গে আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু গ্র্যামির মঞ্চে আইসকে কটুক্তি বানির, অশালীন গালি দিলেন বিলি চার বছরে জ্বালানির সর্বোচ্চ দাম আ্যমেরিকায়,জেনে নিন কত ৪ নভোচারী নিয়ে চাঁদের পথে নাসা, চলছে শেষ প্রস্তুতি ন্যাটোকে ‘কাগজের বাঘ’ সম্বোধন ট্রাম্পের, অ্যামেরিকার সরে আসার ইঙ্গিত লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত তীব্র জ্বালানি সংকটে কিউবায় রুশ তেলবাহী ট্যাংকারের আগমন ডোনাল্ড ট্রাম্প: চুক্তি হোক বা না হোক, খুব শিগগিরই ইরান ছেড়ে চলে যাবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ: ফিলিস্তিনিদের জন্য করা ইসরায়েলের নতুন আইন বৈষম্যমূলক, যুদ্ধাপরাধের শামিল গুলশান ফ্ল্যাট দখল ও হামলা: গিকা চৌধুরীর দুই ছেলেসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কক্সবাজারে হামের ভয়াবহ প্রকোপ: এক শয্যায় ৪ শিশু, ১২ ঘণ্টায় ২ জনের মৃত্যু শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি রায় নিয়ে আন্তর্জাতিক আইনি আপত্তি, বিচার প্রক্রিয়াকে “অবৈধ” দাবি ক্রুড অয়েলের সংকটে বন্ধ হয়ে যাচ্ছে ইস্টার্ন রিফাইনারি চীনের নাকের ডগায় প্রথম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন জাপানের ৫২ বছর পর কঙ্গো, ৪০ বছর পর ইরাক; চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল