ইমরানের জামিন আবেদন নিয়ে পাঞ্জাব সরকারকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫
     ৫:০৫ অপরাহ্ণ

ইমরানের জামিন আবেদন নিয়ে পাঞ্জাব সরকারকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫ | ৫:০৫ 95 ভিউ
পাকিস্তানের সুপ্রিম কোর্ট ৯ মে সহিংসতা মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের জামিন আবেদনের বিষয়ে পাঞ্জাব সরকারকে নোটিশ জারি করেছে। মঙ্গলবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রধান বিচারপতি (সিজেপি) ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ লাহোর হাই কোর্টের (এলএইচসি) দেওয়া জামিন প্রত্যাখ্যানের আদেশের বিরুদ্ধে ইমরানের দাখিল করা একাধিক আবেদনের শুনানি শুরু করে। শুনানিতে প্রধান বিচারপতি আফ্রিদি বলেন, জামিন আবেদনের সঙ্গে কিছু পর্যবেক্ষণ সংযুক্ত করা হয়েছে, তবে আদালত আপাতত সেগুলো সঠিক কি না সে বিষয়ে মন্তব্য করবে না এবং মামলার আইনি দিকও এখনই পর্যালোচনা করবে না। তিনি জানান, আজকের শুনানিতে আদালত কেবল নোটিশ জারি করছে,

কারণ এই পর্যায়ে আইনি পর্যবেক্ষণ নিয়ে আলোচনা করলে মামলার যে কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রধান বিচারপতি আরও প্রশ্ন তোলেন— জামিন আবেদনে কি চূড়ান্ত পর্যবেক্ষণ দেওয়া যায়? তিনি উভয় পক্ষের আইনজীবীদের পরবর্তী শুনানিতে আইনি প্রশ্নগুলো নিয়ে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানির তারিখ ১৯ আগস্ট নির্ধারণ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি। তিনি পাকিস্তানের সংবিধানের ১৮৫(৩) অনুচ্ছেদের অধীনে আপিলের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। আবেদনে ইমরান খান ১২ মে ২০২৩ তারিখে দায়ের হওয়া এফআইআর নম্বর ১০৩/২০২৩-এর মামলায় (দণ্ডবিধির ধারা ৩২৪, ৩৯৫, ৪৩৬, ৪২৭, ২৯০, ২৯১, ১৪৮, ১৪৯, ৩৩৭এল(ii), ৩৪, ১০৯, ১২০-বি, ১২১, ১২১এ, ১৩১, ১৪৬, ১৫৩, ১৫৩-এ,

১৫৩-বি, ৫০৫ এবং সন্ত্রাসবিরোধী আইনের ৭ ধারা) জামিন চান। মামলাটি লাহোরের সারওয়ার রোড থানায় দায়ের হয়েছিল। এর আগে, চলতি বছরের ২৪ জুন লাহোর হাই কোর্ট তার জামিন আবেদন খারিজ করে জানায়, অভিযোগগুলো ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারার ‘প্রতিষেধাজ্ঞামূলক বিধান’-এর মধ্যে পড়ে এবং আসামিপক্ষ পর্যাপ্ত যুক্তি দেখাতে ব্যর্থ হয়েছে, যা মামলাটিকে ‘আরও তদন্তযোগ্য’ পর্যায়ে নিতে পারে। আদালত আরও বলে, ইমরানের মামলা অন্যান্য আসামিদের মামলার সঙ্গে তুলনীয় নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৫ মার্চ ১৯৭১- টঙ্গীতে শ্রমিক হত্যাকাণ্ড ও বিক্ষোভ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ফলের বাজারে নেই লাগাম, বিক্রেতারা যে যার ইচ্ছেমত হাঁকছেন দাম ‘হেয়ার কাট’ বাতিলের দাবিতে পাঁচ একীভূত ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংক ঘেরাও বাংলাদেশের মতো অস্ট্রেলিয়াতেও উগ্রবাদী ইসলামপন্থী হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা ফাইনালে ‘আরও একটি’ বড় ইনিংস খেলতে মুখিয়ে স্যামসন ঐতিহাসিক ৭ই মার্চ এবং একজন হতদরিদ্র পঙ্গু ‘মনোয়ারা বিবি’ নেপালের ‘অভ্যুত্থানকারী’ যুবকরা ক্ষমতার কাছাকাছি, বাংলাদেশী আন্দোলনকারীরা কেন ব্যর্থ? কুবি শিক্ষকককে অপহরণের পর নির্যাতন চালিয়ে বিকাশ-এটিএমের টাকা উত্তোলন নিখোঁজের ১২ ঘণ্টা পর খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ‘অদৃশ্য শক্তির ডাক’- দাবি বেতন ৪৯ হাজার টাকা, নিজের ও স্ত্রীর নামে গড়েছেন অর্ধশত কোটি টাকার সম্পদের পাহাড় জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক বনমোরগ উদ্ধারের পর বনে ‘দেশি মোরগ’ অবমুক্ত করলেন বন কর্মকর্তা, খেয়ে ফেলার অভিযোগ রাষ্ট্রপতি: হাজারো প্রাণের বিনিময়ে আবার গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে বাংলাদেশ স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পারা যুবকের আত্মহননের চেষ্টার ভুয়া গল্প অন্তর্জালে, প্রকৃত ঘটনা যা জানা গেল বাধা ও শর্ত উপেক্ষা করেই জোয়াহেরুল ইসলামের জানাজায় মানুষের ঢল আওয়ামী লীগ প্রসঙ্গে রুমিন ফারহানা সমন্বয়ক জিনিয়ার ‘অন্ধকার জগৎ’: তরুণীদের নেশা করিয়ে পাঠানো হতো পুলিশ কর্মকর্তার কাছে! যশোরে পৈশাচিকতা: ছাত্রলীগ নেতা জাহিদের ৭৫ বছর বয়সী বৃদ্ধা মায়ের পায়ের রগ কাটল দুর্বৃত্তরা নেতাকর্মীদের মুক্তি না দিলে প্রত্যক্ষ আন্দোলনের হুঁশিয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের