ইইউ নেতৃবৃন্দকে জরুরি চিঠি ড. হাছান মাহমুদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৫

ইইউ নেতৃবৃন্দকে জরুরি চিঠি ড. হাছান মাহমুদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৫ |
ইইউ নেতৃবৃন্দকে জরুরি চিঠি ড. হাছান মাহমুদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘প্রহসনমূলক বিচার ও বেআইনি মৃত্যুদণ্ডের রায়’ প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তথাকথিত প্রহসনমূলক বিচার ও কথিত বেআইনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আদালতের মৃত্যুদণ্ডের রায়ের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন এবং ইইউর পররাষ্ট্র বিষয়ক কমিশনার ও ভাইস প্রেসিডেন্ট খাজা ক্যালাসের কাছে জরুরি চিঠি পাঠিয়েছেন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ। চিঠিতে ড. হাছান মাহমুদ অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচারপ্রক্রিয়াটি সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, আইন বহির্ভূত এবং আন্তর্জাতিক ন্যায়বিচারের মৌলিক নীতিমালার পরিপন্থী। তিনি বলেন, এই তথাকথিত

বিচারের নামে একটি “প্রহসনমূলক বিচারিক নাটক” মঞ্চস্থ করা হয়েছে, যেখানে অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম অধিকার পর্যন্ত নিশ্চিত করা হয়নি। তিনি আরও উল্লেখ করেন, কথিত আইসিটি আদালতের রায় আন্তর্জাতিক আইন, মানবাধিকার সনদ এবং জাতিসংঘ ঘোষিত ন্যায্য বিচার সংক্রান্ত মৌলিক মানদণ্ডের সম্পূর্ণ পরিপন্থী। এ ধরনের রায় শুধু বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্যই হুমকি নয়, বরং এটি দক্ষিণ এশিয়ায় মানবাধিকারের জন্যও ভয়াবহ নজির সৃষ্টি করবে বলে তিনি সতর্ক করেন। চিঠিতে ড. হাছান মাহমুদ ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান, তারা যেন বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং অবিলম্বে এই অবৈধ বিচার ও মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে কার্যকর ও সুস্পষ্ট অবস্থান গ্রহণ করে। তিনি একই সঙ্গে শেখ হাসিনার

নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় হস্তক্ষেপ কামনা করেন। উল্লেখ্য, ১৩ নভেম্বরের আগেও ড. হাছান মাহমুদ একই বিষয়ে জাতিসংঘের মহাসচিব, ফ্রান্সের রাষ্ট্রপতি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীসহ ইউরোপের একাধিক প্রভাবশালী নেতৃবৃন্দের কাছে লিখিতভাবে উদ্বেগ জানিয়ে চিঠি প্রেরণ করেন। ঐসব চিঠিতেও তিনি এই বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ দাবি করেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের চিঠি আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি আরও দৃশ্যমান করে তুলবে এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা ও উদ্বেগ তৈরি করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান কত ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবনের প্রথম ইনকাম, কীভাবে? টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রামসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ : র‌্যাব নিজেদের পরাজয়কে চুক্তি বলবেন না, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা হরমুজ সংকটে তেল উত্তোলন কমাচ্ছে কুয়েত স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ