⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬

আরও খবর

‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব

আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী

শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল

বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ

নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক

“আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম

বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি

⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ |
পাকিস্তানি সাংবাদিক আমদানির আড়ালে ইউনুসের পুরোনো পাকিস্তান প্রীতির নতুন ষড়যন্ত্র! পাকিস্তানি ৪৮ জন সাংবাদিকের একটি প্রতিনিধি দল ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য তথাকথিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচন/গণভোট কাভার করতে বাংলাদেশ সফর করছে।বাংলাদেশে বর্তমানে যে আয়োজন চলছে, তা কোনোভাবেই গণতান্ত্রিক নির্বাচন নয়। এটি অবৈধ জামাতি ইউনুসের নেতৃত্বে একটি পাতানো, রেজাল্ট-সেট করা এবং জনগণবিচ্ছিন্ন আয়োজন। এখানে সাধারণ মানুষের অংশগ্রহণ প্রায় শূন্য, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে চাপ প্রয়োগের মাধ্যমে অসাংবিধানিক “গণভোট” চাপিয়ে দেওয়া হচ্ছে, যেখানে ‘হ্যাঁ’ ভোটকে প্রকাশ্যে সরকারি পৃষ্ঠপোষকতায় প্রমোট করা হচ্ছে। এটি সরাসরি স্বাধীন বাংলাদেশের সংবিধানের ওপর আঘাত এবং দেশকে উগ্র মৌলবাদের দিকে ঠেলে দেওয়ার নীলনকশা। এই অবৈধ প্রক্রিয়াকে বৈধতা দিতেই প্রায় ১৫০ জন বিদেশি

সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম থেকে ৪৮ জন, আল জাজিরা, এনএইচকে, বিবিসি, এপি, রয়টার্স, এবিসি অস্ট্রেলিয়া, ডয়েচে ভেলে এবং ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধি থাকলেও লক্ষণীয় বিষয় হলো—বিশ্বের বহু প্রভাবশালী দেশ থেকে কেউই এই প্রহসনে অংশ নিতে আগ্রহ দেখায়নি। সবচেয়ে বড় ভণ্ডামি এখানেই। যে পাকিস্তানে নিজেদের নির্বাচন চলাকালে সাংবাদিকদের ফোন ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, নির্বাচন কাভারেজে বাধা দেওয়া হয়, সেই দেশ থেকেই ৪৮ জন সাংবাদিক এসে বাংলাদেশের তথাকথিত নির্বাচন কাভার করবে! Reporters Without Borders-এর ২০২৫ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে পাকিস্তানের অবস্থান ১৮০ দেশের মধ্যে ১৫৮তম—সংবাদমাধ্যমের স্বাধীনতা সেখানে কার্যত শ্বাসরুদ্ধ। নিজের দেশের নির্বাচন যেখানে তারা

স্বাধীনভাবে কাভার করতে পারে না, সেখানে বাংলাদেশে এসে “গণতন্ত্রের সার্টিফিকেট” দেওয়ার চেষ্টা নিছকই প্রহসন। বাস্তবতা হলো, এটি কোনো সাংবাদিকতা নয়—এটি একটি রাজনৈতিক এজেন্ডা। মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা চায়নি বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হোক, যে রাজনৈতিক শক্তির জন্মই পাকিস্তানে এবং যারা আজও বাংলাদেশকে আদর্শিকভাবে পাকিস্তানের দিকে ঠেলে দিতে চায়—এই আয়োজন তাদেরই সুবিধা দিতে সাজানো। ৫ই আগস্টের আগে-পরে বাংলাদেশে জঙ্গি উত্থান, মৌলবাদী রাজনীতির পৃষ্ঠপোষকতা এবং রাষ্ট্রীয় অস্থিরতার সঙ্গে যে শক্তিগুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ যোগাযোগ ছিল, আজ তারাই এই অবৈধ নির্বাচনকে আন্তর্জাতিকভাবে বৈধ দেখানোর চেষ্টা করছে। পাকিস্তানি সাংবাদিকদের ঢল সেই চেষ্টারই অংশ। এটি নির্বাচন নয়, এটি গণতন্ত্রের মুখোশ পরা একটি বিপজ্জনক ষড়যন্ত্র।ভোট

নয়, গণতন্ত্র নয়—পাকিস্তানি সাংবাদিক দিয়ে অবৈধ নির্বাচন বৈধ করার আন্তর্জাতিক নাটক চলছে বাংলাদেশে।⁩

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি