আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মার্চ, ২০২৬

আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৬ |
রংপুরের তারাগঞ্জে এক কেজি আলু বিক্রি হচ্ছে আট থেকে নয় টাকায়। এক কাপ চায়ের দাম দশ টাকা। মানে আলু বেচে চাও খাওয়া যায় না। আর এই আলু ফলাতে কৃষকের কেজিপ্রতি খরচ হয়েছে ষোল থেকে সতেরো টাকা। সহজ হিসাব, প্রতি কেজিতে লোকসান আট টাকার কাছাকাছি। বামনদীঘির সোনা মিয়া এক একর জমিতে আলু ফলিয়ে খরচ করেছেন এক লাখ সাতচল্লিশ হাজার ছয়শো টাকা। আলু পেয়েছেন নয় হাজার কেজি। বাজারদর ধরলে মোট বিক্রি হবে বড়জোর আশি হাজার টাকা। বাকি সত্তর হাজার টাকা কোথা থেকে আসবে, সেই প্রশ্নের উত্তর কারো কাছে নেই। এই পরিস্থিতিতে বিএনপি কী করছে? ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হয়ে গেছে, যেখানে দেশের প্রধান

প্রধান রাজনৈতিক দলগুলো ছিল না, সাধারণ মানুষ ভোট দিতে যায়নি, সেই নির্বাচনে জিতে বিএনপি এখন সরকার চালাচ্ছে। কিন্তু কৃষকের আলুর দামের বিষয়ে তাদের মন্ত্রিপরিষদের কোনো মাথাব্যথা আছে বলে মনে হচ্ছে না। ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণের কথা কৃষকেরা বলছেন বছরের পর বছর ধরে। সরকারি ক্রয় কার্যক্রম চালু করার দাবি পুরনো। হিমাগারের ধারণক্ষমতা বাড়ানোর কথা নতুন না। তারাগঞ্জে মাত্র তিনটি হিমাগার আছে, মোট ধারণক্ষমতা ষোল হাজার টন। আর উৎপাদন হয়েছে এক লাখ বিয়াল্লিশ হাজার টনের বেশি। বাকি আলু কৃষকের উঠানে পচে, রাস্তায় ফেলা যায়, কিন্তু দাম পাওয়া যায় না। বিএনপি দলটার জন্মই হয়েছিল সেনানিবাসে, জিয়াউর রহমানের হাতে, যিনি নিজে একটা অংশগ্রহণহীন ভোটের মাধ্যমে

ক্ষমতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই একই পথে হেঁটে এবারও দলটা ক্ষমতায় এসেছে। ইতিহাসের পুনরাবৃত্তি এভাবেও হয়। তখনো কৃষক মরত, এখনো মরছে। পার্থক্য শুধু এটুকু যে এখন মন্ত্রীরা সংবাদ সম্মেলনে বলেন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তাও বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেই জানানোর পর কী হয়েছে, সেটা আর কেউ জানায়নি। বাংলাদেশে কৃষিখাতে যুক্ত মানুষের সংখ্যা দেশের মোট জনগোষ্ঠীর বিশাল একটা অংশ। এই মানুষগুলো ভোর থেকে রাত পর্যন্ত মাঠে খাটেন, সার কেনেন ধারে, বীজ কেনেন সুদে, জমি ইজারা নেন আগাম টাকা দিয়ে। তারপর ফসল তোলার পর দেখেন বাজারে দাম নেই। সোনা মিয়া বললেন, গত বছর দাম না পেয়ে গুদামে আলু

ছেড়ে এসেছেন। মানে হিমাগারে রাখার ভাড়াও তুলতে পারেননি। এবার কী হবে জানেন না। এই মানুষগুলোর জন্য বিএনপি সরকারের কাছে কোনো পরিকল্পনা নেই, কোনো নীতি নেই, কোনো আগ্রহও নেই। যে সরকার গণরায় ছাড়া ক্ষমতায় আসে, তার কাছে মানুষের দুঃখের হিসাব চাওয়াটাও বোকামি। কারণ দায়বদ্ধতা থাকে তাদের কাছে, যারা ভোট দিয়ে বসায়। আর এই সরকারকে কৃষকের ভোট বসায়নি, তাহলে কৃষকের আলুর দামের চিন্তা এদের মাথায় আসবে কোথা থেকে। সাইদুল ইসলাম বললেন, এত কষ্ট করে আবাদ করেও যদি দাম না পাই, আলুর আবাদ ছেড়ে দিতে হবে। এই একটা কথার মধ্যে দেশের কৃষির আগামীটা আছে। কৃষক যদি চাষ ছেড়ে দেয়, তখন আলু আসবে কোথা থেকে, সেটা

ভাবার সময় এখনই। কিন্তু যারা ভাবার কথা, তারা এখন ব্যস্ত আছেন ক্ষমতা পাকাপোক্ত করতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ চাঁদে অভিযানে যাচ্ছেন ৪ নভোচারী সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড পুনম কি অন্তঃসত্ত্বা, ছবি ঘিরে জল্পনা তুঙ্গে আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু গ্র্যামির মঞ্চে আইসকে কটুক্তি বানির, অশালীন গালি দিলেন বিলি চার বছরে জ্বালানির সর্বোচ্চ দাম আ্যমেরিকায়,জেনে নিন কত ৪ নভোচারী নিয়ে চাঁদের পথে নাসা, চলছে শেষ প্রস্তুতি ন্যাটোকে ‘কাগজের বাঘ’ সম্বোধন ট্রাম্পের, অ্যামেরিকার সরে আসার ইঙ্গিত লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত তীব্র জ্বালানি সংকটে কিউবায় রুশ তেলবাহী ট্যাংকারের আগমন ডোনাল্ড ট্রাম্প: চুক্তি হোক বা না হোক, খুব শিগগিরই ইরান ছেড়ে চলে যাবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ: ফিলিস্তিনিদের জন্য করা ইসরায়েলের নতুন আইন বৈষম্যমূলক, যুদ্ধাপরাধের শামিল গুলশান ফ্ল্যাট দখল ও হামলা: গিকা চৌধুরীর দুই ছেলেসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কক্সবাজারে হামের ভয়াবহ প্রকোপ: এক শয্যায় ৪ শিশু, ১২ ঘণ্টায় ২ জনের মৃত্যু শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি রায় নিয়ে আন্তর্জাতিক আইনি আপত্তি, বিচার প্রক্রিয়াকে “অবৈধ” দাবি ক্রুড অয়েলের সংকটে বন্ধ হয়ে যাচ্ছে ইস্টার্ন রিফাইনারি চীনের নাকের ডগায় প্রথম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন জাপানের ৫২ বছর পর কঙ্গো, ৪০ বছর পর ইরাক; চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল