ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক
চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০
বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর
প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর
‘আওয়ামী লীগ হারিয়ে যাওয়ার নয়, ৫০ গুণ শক্তিশালী হয়ে ফিরবে’: ড. কার্জন
আওয়ামী দুঃশাসনে দেশের মানুষ ভালো ছিল না: সুলতানা আহমেদ
কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক বেগম সুলতানা আহমেদ বলেছেন, দীর্ঘ ১৬ বছরে আওয়ামী লীগের দুঃশাসনে দেশের মানুষ ভালো ছিলেন না। সারা দেশে আওয়ামী লীগ লুটেরা বাহিনী রাম-রাজত্ব তৈরি করেছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের টুটি চেপে ধরে গণতন্ত্রকে হত্যা করেছিলেন। কারো কোনো ভোটাধিকার ছিল না।
তিনি বলেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে ৫ আগস্ট গণঅভ্যুত্থান ঘটে। প্রাণের ভয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ছাড়েন। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন ও অনেকে আত্মগোপন করে রয়েছেন। জাতি তাদের কাউকে ক্ষমা করবে না। বাংলার মাটিতেই এসব দুর্নীতিবাজ ও লুটেরাদের বিচার হবে। আর এ বিচার
করতে হলে বিএনপিকে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে। তাহলেই জনগণের ভাগ্যনয়ন ও প্রত্যাশা পূরণ হবে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার চৌহাট ইউনিয়নের আতুল্লার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ঢাকা জেলা যুবদল ও স্থানীয় বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বেগম সুলতানা আহমেদ এসব কথা বলেন। এ কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার মোহাম্মদ আইয়ুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ ইয়াসিন ফেরদৌস মুরাদ।