অধিনায়ক হয়েই দুঃসংবাদ পেলেন আফ্রিদি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৫

অধিনায়ক হয়েই দুঃসংবাদ পেলেন আফ্রিদি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৫ |
ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তার নেতৃত্বে মঙ্গলবার (৪ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফয়সালাবাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় জয় পেলেও, ব্যক্তিগত পারফরম্যান্সে প্রত্যাশা পূরণ করতে পারেননি শাহিন। বুধবার (৫ নভেম্বর) ওয়ানডে ক্রিকেটের র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি এবং তারকা ব্যাটসম্যান বাবর আজম র‍্যাংকিংয়ে পিছিয়ে গেছেন। ব্যাটিং র‍্যাংকিংয়ে বাবর আজম এক ধাপ পিছিয়ে ৫০তম স্থানে নেমে গেছেন, তার রেটিং পয়েন্ট ৭২৮। অন্যদিকে উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং ওপেনার ফখর জামান দুজনই এক ধাপ এগিয়ে ২৩তম ও ২৬তম অবস্থানে আছেন। ভারতের রোহিত শর্মা ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। আর আফগানিস্তানের ইব্রাহিম জাদরান দ্বিতীয়

স্থানে রয়েছেন। বোলিং র‍্যাংকিংয়ে পাকিস্তানের শাহিন আফ্রিদি একটি ধাপ পিছিয়ে ১৫তম স্থানে নেমেছেন, তার পয়েন্ট ৫৮৭। পাকিস্তানের আরেক বোলার নাসিম শাহ ১০ ধাপ উঠে ৩৩তম স্থানে পৌঁছেছেন, তার পয়েন্ট ৫২৪। আফগান স্পিনার রশিদ খান ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন। তার পরে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ আছেন দ্বিতীয় স্থানে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না