অং সান সু চি বেঁচে আছেন? আশঙ্কা ছেলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫

অং সান সু চি বেঁচে আছেন? আশঙ্কা ছেলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫ |
মিয়ানমারে বন্দি সাবেক নেত্রী অং সান সু চি মারাত্মক হৃদরোগে ভুগছেন এবং জরুরি চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন তার ছেলে কিম আরিস। তিনি বলেছেন, ৮০ বছর বয়সী সু চি প্রায় এক মাস আগে কার্ডিওলজিস্ট দেখার অনুরোধ করেছিলেন, কিন্তু সেটি মঞ্জুর হয়েছে কি না তা স্পষ্ট নয়। আরিস লন্ডন থেকে ফোনে রয়টার্সকে বলেন, ‘যথাযথ চিকিৎসা পরীক্ষা ছাড়া তার হৃদযন্ত্রের অবস্থা জানা সম্ভব নয়। আমি ভীষণভাবে চিন্তিত। এমনকি তিনি জীবিত আছেন কি না তাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’ অং সান সু চি বেঁচে আছেন? আশঙ্কা ছেলের নোবেলজয়ী সু চি হাড় ও দাঁতের সমস্যায়ও ভুগছেন বলে ধারণা করা হচ্ছে। মার্চে ভয়াবহ ভূমিকম্পে তিনি আহত হতে পারেন বলে

আশঙ্কা করেছেন তার ছেলে। ২০২১ সালের সেনা অভ্যুত্থানের পর থেকে সু চি সামরিক হেফাজতে আছেন। তাকে দুর্নীতি, নির্বাচনী জালিয়াতি ও উসকানির অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। অং সান সু চি বেঁচে আছেন? আশঙ্কা ছেলের সু চি মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক হিসেবে পরিচিত। এর আগে তিনি প্রায় ২০ বছর বিভিন্ন ধরনের আটকাবস্থায় কাটিয়েছেন, যার মধ্যে ১৫ বছর ছিলেন গৃহবন্দি। বিদেশি সরকার ও মানবাধিকার সংস্থাগুলো তার মুক্তির দাবি জানিয়ে আসছে। সূত্র : রয়টার্স, মিয়ানমার নাউ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত