৭ই মার্চ: বাঙালির মুক্তির আহ্বান, ইতিহাসের অনন্ত শপথ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬

আরও খবর

আমি একজন শিশু মুক্তিযোদ্ধা: সংসদে জামায়াত নেতা তাহের

জুলাই স্তম্ভ ময়লার ভাগাড়ে পরিণত, ক্ষোভ জানালেন ফারুকী

বীর মুক্তিযোদ্ধা ইনুকে সান্ত্বনাসূচক কথা বলায় দুই পুলিশ সদস্যের সাজা

চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ

সংসদের জন্য বাজারদরের চেয়ে ৬-৮ গুণ বেশি দামে পণ্য ক্রয়কে দুর্নীতি মানতে নারাজ হুইপ আশরাফ

বাবা-মায়ের ঝগড়ার ঘটনায় শেখ হাসিনাসহ ৩১০ জনের নামে জুলাইযোদ্ধা পুত্রের ‘জুলাই মামলা’

রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা

৭ই মার্চ: বাঙালির মুক্তির আহ্বান, ইতিহাসের অনন্ত শপথ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬ |
ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যেগুলো নিছকই ক্যালেন্ডারের একটি তারিখ না থেকে হয়ে উঠে একটি জাতির আত্মপরিচয়ের ভিত্তি। ১৯৭১ সালের ৭ই মার্চ বাংলা ও বাঙালির জন্য তেমনই একটি দিন। এদিন ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বাঙালি জাতির রাখাল রাজা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে দিয়েছিলেন মুক্তির মহা আহ্বান। তাঁর এই আহ্বানই কার্যত বাঙালি জাতিকে স্বাধীনতার পথে এগিয়ে যাওয়ার চূড়ান্ত মানসিক প্রস্তুতি এনে দেয়। জাতির পিতার ৭ই মার্চের ভাষণ কেবলই একটি রাজনৈতিক বক্তব্য ছিলো না, বরং এটি ছিলো বাঙ্গালি জাতির অন্তর্গত ক্ষোভ, বঞ্চনা ও স্বপ্নকে সংগঠিত করার এক ঐতিহাসিক মুহূর্ত। পাকিস্তানি শাসকগোষ্ঠীর দীর্ঘদিনের রাজনৈতিক বঞ্চনা, অর্থনৈতিক শোষণ এবং সাংস্কৃতিক অবমূল্যায়নের

বিরুদ্ধে বাঙালির জমে থাকা ক্ষোভকে বঙ্গবন্ধু সেই বিকেলে একটি স্পষ্ট দিক নির্দেশনায় রূপ দেন। উত্তাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে তাঁর কণ্ঠে উচ্চারিত সেই অমর ঘোষণা, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”-বাঙালি জাতির জন্য মুক্তিযুদ্ধের এক অঘোষিত সংকেত হয়ে ওঠে।রাজনৈতিক বিশ্লেষণ এই ভাষণের ঐতিহাসিক গুরুত্ব আজ আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্যের তালিকা Memory of the World International Register-এ অন্তর্ভুক্ত করে। এর মাধ্যমে বিশ্ব সম্প্রদায়ও স্বীকার করে নেয় যে, এটি শুধু বাংলাদেশের নয় বরং মানব সভ্যতার ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণ। ৭ই মার্চের ভাষণের সবচেয়ে বিস্ময়কর দিক হলো

এর কৌশলগত গভীরতা। বঙ্গবন্ধু তখনও আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেননি, কিন্তু তিনি জাতিকে এমনভাবে প্রস্তুত করেছিলেন যাতে প্রতিটি মানুষ, প্রতিটি গ্রাম, প্রতিটি শহর প্রতিরোধের জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে ওঠে। প্রশাসনিক অচলাবস্থা সৃষ্টি, অসহযোগ আন্দোলনের নির্দেশ, এবং প্রতিরোধ গড়ে তোলার আহ্বান। সবকিছু মিলিয়ে সেই ভাষণ পাকিস্তানি শাসনব্যবস্থার ভিত্তি নাড়িয়ে দেয়। পাকিস্তানী শোষক গোষ্ঠী বুঝতে পারে বাঙালি জাতিকে তারা আর দাবিয়ে রাখতে পারবে না। এই ভাষণই মূলত মুক্তিযুদ্ধের রাজনৈতিক ভিত্তি তৈরি করে। আর তাই তো ২৬শে মার্চের প্রথম প্রহরে জাতির পিতার স্বাধীনতার ঘোষণার সাথে সাথে বাঙালি জাতি বুঝতে পারে এবারের পথ একটাই, স্বাধীনতার পথ। সে কারণেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সমগ্র বাঙালি জাতি তাঁদের

সর্বস্ব নিয়ে প্রতিরোধে ঝাঁপিয়ে পড়েছিল। যার ধারাবাহিকতায় ৩০ লক্ষ শহিদ এবং লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা, পৃথিবীর বুকে জন্ম নেয় লাল সবুজের মানচিত্র- বাংলাদেশ।বিনিয়োগ সুযোগ ইতিহাসের এই অমর অধ্যায় আজ নতুনভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সেই ভাষণের ৫৫ বছর পরও বাংলাদেশে আজ প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের চেতনা ভূলন্ঠিত হচ্ছে, বীর মুক্তিযোদ্ধাদের গলায় উঠেছে জুতার মালা। ভেঙে ফেলা হয়েছে মুক্তিযুদ্ধের সকল স্মারক, ভেঙে ফেলা হয়েছে বাঙালির মুক্তি সংগ্রামের আঁতুড়ঘর বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি। পাকিস্তানী হানাদারদের এ দেশীর দোসর রাজাকার, আল বদর, আল শামসদের উত্তরসূরী জামায়াতে ইসলাম ও তাদের সঙ্গী-সাথীরা প্রতিনিয়ত মুক্তিযুদ্ধ বিরোধী বয়ান তৈরি করে যাচ্ছে। ৭১-এর বিরুদ্ধে দাঁড়

করানো হচ্ছে ২৪-কে। এ সময়ের কথা ভেবেই হয়তো শামসুর রাহমান লিখে গিয়েছিলেন, এ যেন কবির বিরুদ্ধে কবি, মার্চের বিরুদ্ধে মার্চ। আর তাই ৭ই মার্চের ভাষণ আমাদের নতুন করে স্মরণ করিয়ে দেয় আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কোনো আপসের বিষয় নয়, এটি একটি রক্তাক্ত সংগ্রামের অর্জন। আর তাই ৭ই মার্চ শুধু অতীতের স্মৃতি নয়; এটি বর্তমানের রাজনৈতিক দিক নির্দেশনাও। এই ভাষণ আমাদের শেখায়, জাতীয় ঐক্য, গণতান্ত্রিক অধিকার এবং মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার সংগ্রাম কখনো শেষ হয় না। আজকের প্রজন্মের কাছে তাই ৭ই মার্চের ভাষণের গুরুত্ব আরও গভীর। এটি শুধু বঙ্গবন্ধুর কণ্ঠে উচ্চারিত কয়েকটি বাক্য নয়; এটি একটি জাতির আত্মমর্যাদার ঘোষণা। বাঙালি জাতি যে মাথা নত করতে

জানে না, যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে, সেই আত্মবিশ্বাসের উৎস এই ভাষণ। সুতরাং, যখনই ইতিহাস বিকৃত করার চেষ্টা হয়, যখনই মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, তখন ৭ই মার্চের ভাষণ আমাদের সামনে আলোকবর্তিকার মতো দাঁড়ায়। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের জন্ম হয়েছে সংগ্রামের মধ্য দিয়ে, এবং সেই সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই সত্যই বাঙালির জাতীয় চেতনার মূল ভিত্তি। আর তাই ৭ই মার্চ শুধু ইতিহাস নয়; এটি বাঙালির অনন্ত শপথ। কবি শামসুর রাহমান তাঁর বিখ্যাত “স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো” কবিতায় যে অনুভূতির কথা বলেছেন, তা আসলে ৭ই মার্চের সেই বিকেলেরই গভীর প্রতিধ্বনি। সেই দিন থেকে

স্বাধীনতা আর কেবল একটি রাজনৈতিক স্লোগান ছিল না; এটি পরিণত হয়েছিল বাঙালির অস্তিত্বের এক অবিচ্ছেদ্য অঙ্গীকারে। লক্ষ শহীদের আত্মদান, অগণিত মানুষের ত্যাগ এবং একটি জাতির সম্মিলিত সংগ্রামের মধ্য দিয়ে শব্দটি আমাদের ইতিহাসে স্থায়ী হয়ে গেছে। গণ সূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শুনালেন তাঁর অমর কবিতাখানি, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের হলো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ মহান মে দিবস নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে স্টেট ডিপার্টমেন্টে স্মারকলিপি প্রদান করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আমি একজন শিশু মুক্তিযোদ্ধা: সংসদে জামায়াত নেতা তাহের জুলাই স্তম্ভ ময়লার ভাগাড়ে পরিণত, ক্ষোভ জানালেন ফারুকী বীর মুক্তিযোদ্ধা ইনুকে সান্ত্বনাসূচক কথা বলায় দুই পুলিশ সদস্যের সাজা চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ সংসদের জন্য বাজারদরের চেয়ে ৬-৮ গুণ বেশি দামে পণ্য ক্রয়কে দুর্নীতি মানতে নারাজ হুইপ আশরাফ উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার বিসিবি’র অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট ১২ দিন পার হলেও মেলেনি হদিস: বাঁশখালীতে একই মাদ্রাসার দুই ছাত্রের অন্তর্ধান নিয়ে জনমনে আতঙ্ক যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯ বরিশালে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, পেয়েছেন স্থানীয়দের সমর্থন বাবা-মায়ের ঝগড়ার ঘটনায় শেখ হাসিনাসহ ৩১০ জনের নামে জুলাইযোদ্ধা পুত্রের ‘জুলাই মামলা’ জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিন পেলেন বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা মাংস আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা: হারাম-হালাল যাচাইয়ের সুযোগ থাকছে না যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর