৪৫ জন শ্রমিক নিয়ে ডিভাইডারে উঠে পড়ল বাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫
     ৮:৩০ অপরাহ্ণ

৪৫ জন শ্রমিক নিয়ে ডিভাইডারে উঠে পড়ল বাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ | ৮:৩০ 207 ভিউ
খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী একটি বাস খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডিভাইডারের উপর উল্টে পড়েছে। এতে ১০ জন শ্রমিক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে খুমেক ও ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে গুটুদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বোরো ধান কাটার জন্য কয়রা থেকে ৪৫জন শ্রমিক ঢাকা জ-১৪-০৩১৯ নম্বরের এই বাসটি রিজার্ভ করে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলো। গুটুদিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসটি ফোর লেনের রং সাইট দিয়ে প্রবেশ করে। মুহুর্তের মধ্যে অন্য একটি গাড়ির মুখোমুখি হলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের ডিভাইডারের উপর উল্টে পড়ে। হাইওয়ে পুলিশ ইন্সপেক্টর ফজলুর করিম জানান, কয়রা থেকে ছেড়ে আসা শ্রমিকবাহী বাসটি গোপালঞ্জ

যাচ্ছিলো। গুটুদিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে সড়কের রং সাইডে ঢুকে পড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপর উল্টে পড়ে। যাত্রীদের দুই জনের বাম হাত ভেঙ্গে গেছে। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৮/১০ জন ডুমুরিয়াসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছে। বাসের চালক পালিয়ে গেছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৫ মার্চ ১৯৭১- টঙ্গীতে শ্রমিক হত্যাকাণ্ড ও বিক্ষোভ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ফলের বাজারে নেই লাগাম, বিক্রেতারা যে যার ইচ্ছেমত হাঁকছেন দাম ‘হেয়ার কাট’ বাতিলের দাবিতে পাঁচ একীভূত ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংক ঘেরাও বাংলাদেশের মতো অস্ট্রেলিয়াতেও উগ্রবাদী ইসলামপন্থী হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা ফাইনালে ‘আরও একটি’ বড় ইনিংস খেলতে মুখিয়ে স্যামসন ঐতিহাসিক ৭ই মার্চ এবং একজন হতদরিদ্র পঙ্গু ‘মনোয়ারা বিবি’ নেপালের ‘অভ্যুত্থানকারী’ যুবকরা ক্ষমতার কাছাকাছি, বাংলাদেশী আন্দোলনকারীরা কেন ব্যর্থ? কুবি শিক্ষকককে অপহরণের পর নির্যাতন চালিয়ে বিকাশ-এটিএমের টাকা উত্তোলন নিখোঁজের ১২ ঘণ্টা পর খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ‘অদৃশ্য শক্তির ডাক’- দাবি বেতন ৪৯ হাজার টাকা, নিজের ও স্ত্রীর নামে গড়েছেন অর্ধশত কোটি টাকার সম্পদের পাহাড় জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক বনমোরগ উদ্ধারের পর বনে ‘দেশি মোরগ’ অবমুক্ত করলেন বন কর্মকর্তা, খেয়ে ফেলার অভিযোগ রাষ্ট্রপতি: হাজারো প্রাণের বিনিময়ে আবার গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে বাংলাদেশ স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পারা যুবকের আত্মহননের চেষ্টার ভুয়া গল্প অন্তর্জালে, প্রকৃত ঘটনা যা জানা গেল বাধা ও শর্ত উপেক্ষা করেই জোয়াহেরুল ইসলামের জানাজায় মানুষের ঢল আওয়ামী লীগ প্রসঙ্গে রুমিন ফারহানা সমন্বয়ক জিনিয়ার ‘অন্ধকার জগৎ’: তরুণীদের নেশা করিয়ে পাঠানো হতো পুলিশ কর্মকর্তার কাছে! যশোরে পৈশাচিকতা: ছাত্রলীগ নেতা জাহিদের ৭৫ বছর বয়সী বৃদ্ধা মায়ের পায়ের রগ কাটল দুর্বৃত্তরা নেতাকর্মীদের মুক্তি না দিলে প্রত্যক্ষ আন্দোলনের হুঁশিয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের