২০২৫ সালে সড়কে মৃত্যু ১০০৮ শিশুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৬

২০২৫ সালে সড়কে মৃত্যু ১০০৮ শিশুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৬ |
বিদায়ী ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৮ জন শিশুর মৃত্যু হয়েছে, যাদের বয়স এক মাস থেকে ১৭ বছর। এর মধ্যে বিভিন্ন যানবাহনের যাত্রী, চালক ও হেলপার হিসেবে নিহত হয়েছেন ৫৩৭ জন শিশু। আর পথচারী হিসেবে বিভিন্ন যানবাহনের চাপা বা ধাক্কায় নিহত হয়েছে ৪৭১ জন শিশু। গতকাল মঙ্গলবার রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত সড়ক দুর্ঘটনা সংক্রান্ত এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর ও সংগঠনটির নিজস্ব তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। প্রতিবেদনের তথ্য বলছে, পথচারী হিসেবে বাস ও পণ্যবাহী যানবাহনের চাপা বা ধাক্কায় ১৮৭ জন; প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও জিপের চাপা-ধাক্কায় ৩২ জন; থ্রি-হুইলার ও নছিমন-ভটভটির চাপা-ধাক্কায় ১৯৮ জন

এবং বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ৫৪ জন শিশু নিহত হয়েছেন। শিশু নিহত হওয়া সড়কের ধরন বিশ্লেষণে দেখা যায়, মহাসড়কে ২৮১ জন, আঞ্চলিক সড়কে ৩৬৪ জন, গ্রামীণ সড়কে ২৯১ জন এবং শহরের সড়কে ৭২ শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় নিহতের সংখ্যা সবচেয়ে বেশি দুপুরে ২৮৩ জন, সকালে ২৬৯ জন ও বিকেলে ২৬১ জন। সড়ক দুর্ঘটনায় শিশুমৃত্যুর হার বৃদ্ধির কারণ বলতে গিয়ে রোড সেফটি ফাউন্ডেশন বলছে, দেশের সড়ক ও সড়ক পরিবহন শিশুবান্ধব না হওয়া; সড়ক ব্যবহার সম্পর্কে শিশুদের মধ্যে সচেতনতার অভাব; পরিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক ব্যবহার সম্পর্কে পরামর্শ ও প্রশিক্ষণ না দেওয়া; অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালক কর্তৃক যানবাহন চালানো; দুর্ঘটনায় আহত শিশুদের উপযুক্ত চিকিৎসা ব্যবস্থার সংকট

এবং আহত শিশুদের চিকিৎসায় পরিবারের আর্থিক অসচ্ছলতা। দুর্ঘটনা কমাতে রোড সেফটি ফাউন্ডেশনের পক্ষ থেকে ছয়টি সুপারিশ দেওয়া হয়েছে। এগুলো হলো—সড়ক ও সড়ক পরিবহন ব্যবস্থা শিশুদের জন্য নিরাপদ করা; নিরাপদে সড়ক ব্যবহার বিষয়ে পরিবারে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের সচেতন করা; অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালক দিয়ে যানবাহন চালানো বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা; জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সুযোগ ও সক্ষমতা বৃদ্ধি করা; সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বিশেষ সরকারি তহবিল গঠন করা এবং সড়ক পরিবহন আইন-২০১৮ কঠোরভাবে বাস্তবায়ন করা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ