৪১ চার ও ২২ ছক্কায় ৩২৭ রানের বিধ্বংসী ইনিংসে আলোচনায় সূর্যবংশীর বন্ধু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুন, ২০২৫

৪১ চার ও ২২ ছক্কায় ৩২৭ রানের বিধ্বংসী ইনিংসে আলোচনায় সূর্যবংশীর বন্ধু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুন, ২০২৫ |
বন্ধু যখন বিশ্ব ক্রিকেটকে মাতিয়ে রাখছে তখন সে কেন পিছিয়ে থাকবে। তাই তো বন্ধু বৈভব সূর্যবংশীর পথেই হাঁটতে চাচ্ছে অয়ন রাজ। শুধু মুখে বলছে না কাজেও তার প্রমাণ দিয়েছে। ১৩ বছর বয়সেই যে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছে অয়ন। সেটিও ৩০ ওভারের ম্যাচে। মুজাফ্ফরপুরের জেলা ক্রিকেট লিগে ৩২৭ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছে সে। ১৩৪ বলের টনের্ডো ইনিংসটি সাজিয়েছে ৪১টি চার ও ২২ ছক্কায়। অর্থাৎ, ক্রিজে দাঁড়িয়ে চার-ছক্কা হাঁকিয়ে ২৯৬ রান নিয়েছে সে। ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছে অয়ন। সামাজিক মাধ্যমে বেশ প্রশংসা কুড়াচ্ছে সে। শৈশবের খেলার সাথী সূর্যবংশী যে তার অনুপ্রেরণা ম্যাচ শেষে জানিয়েছে সে। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ১৮ কে অয়ন

বলেছে, ‘প্রতিবার বৈভব ভাইয়ের সঙ্গে কথা বললে একধরনের বিশেষ অনুভূতি কাজ করে। আমরা ছোটবেলায় একসঙ্গে খেলতাম। আজ সে অনেক বড় নাম করেছে। আমি তার পথেই হাঁটছি।’ অন্যদিকে আইপিএলে অংশ নিয়ে একের পর এক রেকর্ড গড়েছে সূর্যবংশী। শুরুটাও আইপিএলের নিলাম দিয়ে। টুর্নামেন্টের ইতিহাসে কম বয়সে দল পাওয়া বিস্ময়বালককে ১ কোটি ১০ লাখ টাকা দিয়ে দলে নেয় রাজস্থান র‌য়্যালস। পরে সুযোগ পেয়ে দুর্দান্ত প্রতিদানই দিয়েছে সে। ১৪ বছর ২৩ দিন বয়সে সর্বকণিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হয় তার। পরে গুজরাট টাইটানসের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেয় সে। আইপিএলের হিসেবে যা দ্বিতীয় দ্রুততম। আর ভারতীয়দের মধ্যে দ্রুততম। সব মিলিয়ে ৭ ম্যাচ

খেলে ২৫২ রান করেছে সে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু থেকে শখের বাইক ট্র্যাক করুন স্বল্প খরচে খুনের মতো গুরুতর অপরাধ বেড়েছে নওগাঁয় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা শক্তিশালী হলে শিবির সন্ত্রাসের বীজ বপন করে: নাছির ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত কাশি কমছে না? কারণ জেনে নিন হাম: জানতে হবে যে সব বিষয় লন্ডন উৎসবে রাফীর ‘প্রেশার কুকার’ বাংলাদেশকে হারিয়ে সিরিজ সমতায় ফিরল শ্রীলংকা এবার দুইটি কার্গো জাহাজ জব্দ করল ইরান হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এবার এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল আইনি মারপ্যাঁচে আসন হারাতে পারেন জামায়াত জোটের প্রার্থী বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই ৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প