ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৬

ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৬ |
ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরানের অধিকাংশ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও ইসফাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টারে থাকার সম্ভাবনাই বেশি। যদিও স্থাপনাটি গত বছরের হামলা এবং সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইট চিত্র ও পূর্ববর্তী তথ্য বিশ্লেষণে আইএইএ ধারণা করছে, ২০২৫ সালের সংঘাত শুরুর আগে সেখানে সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ এখনও সুরঙ্গেই থাকতে পারে। তবে পরিদর্শন বন্ধ থাকায় সংস্থাটি এখনো আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করতে পারেনি। গ্রোসি জোর দিয়ে বলেন, ইরানের সব গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা—বিশেষ করে নাতাঞ্জ নিউক্লিয়ার ফ্যাসিলিটি, ফোর্দো ফূয়েক এনরিচমেন্ট প্ল্যান্ট এবং ইসফাহান আবার আন্তর্জাতিক পরিদর্শনের আওতায় আনতে হবে। বর্তমানে ইরানের কাছে প্রায় ৪৪০ কেজির বেশি ৬০%

সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা অস্ত্রমানের কাছাকাছি। বিশেষজ্ঞদের মতে, এই মজুদ ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা দিতে পারে, যদি তেহরান রাজনৈতিক সিদ্ধান্ত নেয়।Politics আইএইএ ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে স্থানান্তরের সম্ভাবনাও আলোচনা করেছে। বিশেষ করে রাশিয়ায়। যদিও এর জন্য বড় ধরনের কূটনৈতিক সমঝোতা প্রয়োজন। গ্রোসি মনে করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন চুক্তির জন্য উভয় পক্ষের রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য। তার ভাষায়, আলোচনার ইচ্ছা দুই পক্ষেরই আছে, কিন্তু অগ্রাধিকারের প্রশ্নে মতপার্থক্য বড় বাধা হয়ে রয়েছে। সূত্র: গালফ নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল