বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৬

বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৬ |
যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ট্যাংকগুলোর মধ্যে বিশ্বসেরা রাশিয়ার টি-৭২ ট্যাংক। খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো এ ঘোষণা। দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্রের এম১ আব্রামস ট্যাংক। তৃতীয় স্থানে ইসরায়েলের মারকাভা ভি। বর্তমানে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত বিশ্বসেরা ট্যাংকগুলোর এই তালিকা প্রকাশ করেছে মার্কিন দ্বিমাসিক আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ম্যাগাজিন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট। সাময়িকীটির মূল্যায়নে বলা হয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ মানদণ্ডে উৎকর্ষতার কারণেই রাশিয়ার টি-৭২ ট্যাংকটি শীর্ষস্থান অর্জন করেছে। প্রতিবেদনে বলা হয়, টিকে থাকার সক্ষমতা ও প্রতিরক্ষা ব্যবস্থা, দীর্ঘ দূরত্ব অতিক্রম করে বারবার রসদ ছাড়াই যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা, আধুনিকীকরণ ও আপগ্রেডের সুবিধা, উৎপাদনের সহজলভ্যতা, বহুমুখী ব্যবহার, কৌশলগত প্রভাব এবং প্রতিরোধমূলক শক্তির দিক বিবেচনায় টি-৭২ সেরা হিসেবে বিবেচিত হয়েছে। সাময়িকীটির ভাষায়, এই ট্যাংকটি একটি

কার্যকর যুদ্ধ ট্যাংকের জন্য প্রয়োজনীয় সব বৈশিষ্ট্যই পূরণ করে। প্রতিবেদনে আরও বলছে, ড্রোনসহ নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের পরও ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাফল্যে টি-৭২ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের এম১ আব্রামস ট্যাংক এবং তৃতীয় স্থানে রয়েছে ইসরায়েলের মারকাভা ভি। ঐতিহাসিকভাবে, টি-৭২ ট্যাংকটি সোভিয়েত সেনাবাহিনীতে প্রথম অন্তর্ভুক্ত হয় ১৯৭৩ সালের গ্রীষ্মে। এটি তৈরি করে উরালভাগোনজাভোদ ট্যাংক ডিজাইন ব্যুরো, যা বর্তমানে রোস্টেকের অধীনস্থ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। বর্তমানে বিশ্বের প্রায় ৫০টি দেশের সেনাবাহিনীতে টি-৭২ ট্যাংক ব্যবহৃত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এর বিভিন্ন আধুনিক সংস্করণও তৈরি হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো টি-৭২এ, টি-৭২বি, টি-৭২বিএ, টি-৭২বি৩ এবং সর্বশেষ মডেল টি-৭২বি৩এম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর