ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৬

ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৬ |
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের জন্য ইরানকে ফি দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬টি দেশ। গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) নেতারা ফি আরোপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইউই। মঙ্গলবার (২৮ এপ্রিল) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত পরামর্শমূলক বৈঠকে উপসাগরীয় নেতারা হরমুজ প্রণালী বন্ধের বিষয়ে ইরানের পদক্ষেপকে ‘অবৈধ’ বলে আখ্যা দেন। খবর আনাদলু এজেন্সি জিসিসি নেতারা গুরুত্বপূর্ণ এই জলপথে নিরাপদ ও অবাধ নৌ-চলাচলের আহ্বান জানিয়েছেন। নিজেদের স্বার্থে সদস্য দেশগুলো (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন এবং ওমান) আরও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। আলবুদাইউই জানান, বৈঠকে নেতারা যৌথ তেল ও গ্যাস পাইপলাইন নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

মোকাবিলায় একটি আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোর একটি হরমুজ প্রণালী। এখান দিয়ে যুদ্ধ শুরুর আগে প্রতিদিন বৈশ্বিক তেল সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ পরিবাহিত হতো। তবে ইরানের হাতে হরমুজ বন্ধ থাকার কারণে তা মারাত্মকভাবে ব্যহত হয়েছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর মার্চের শুরু থেকে এই জলপথে বিঘ্ন দেখা দেয়। বর্তমানে যুদ্ধবিরতির কারণে সংঘাত স্থগিত রয়েছে এবং স্থায়ী সমঝোতায় পৌঁছাতে কূটনৈতিক তৎপরতা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল