লন্ডনে ২ ইহুদিকে ছুরিকাঘাত, অবস্থা গুরুতর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৬

লন্ডনে ২ ইহুদিকে ছুরিকাঘাত, অবস্থা গুরুতর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৬ |
যুক্তরাজ্যের উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় ছুরিকাঘাতে দুই ইহুদি ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার দুপুরে এক ব্যক্তি ছুরি হাতে জনবহুল সড়কে দৌঁড়াতে দৌঁড়াতে ইহুদি ধর্মাবলম্বীদের ওপর হামলার চেষ্টা চালান বলে জানিয়েছে স্থানীয় ইহুদি নিরাপত্তা সংস্থা ‘শমরিম’। সংস্থাটি জানায়, তারা তাৎক্ষণিকভাবে সাড়া দিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে ধরে ফেলে। পরে পুলিশ এসে ইলেকট্রিক গান বা ‘টেজার’ ব্যবহার করে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। লন্ডনের মেয়র সাদিক খান এ গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন। ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এ হামলাকে ‘গভীর উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘তদন্ত চলছে। এ ধরনের অপরাধ দমনে আমাদের সংকল্পবদ্ধ হতে হবে। সম্প্রতি এমন অপরাধ আমরা বড্ড বেশি দেখছি’। স্থানীয়

বাসিন্দা গেডাল ওয়াইনবার্গ জানান, তার বাড়ির ঠিক সামনেই এ রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে। তিনি বলেন, একটি ছুরিকাঘাতের ঘটনা ঘটে গোল্ডার্স গ্রিন রোডের দোকানের সামনে এবং অন্যটি পাশের একটি সড়কের সিনাগগের (ইহুদি উপাসনালয়) সামনে। এলাকাটি বর্তমানে পুলিশ ঘিরে রেখেছে এবং সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। বিবিসি নিউজ নিশ্চিত করেছে যে, হামলায় আহত দুই ব্যক্তিই ইহুদি এবং তাদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। ‘হাতজোলা’ নামের একটি ইহুদি জরুরি সেবা সংস্থা তাদের চিকিৎসা দিচ্ছে। উল্লেখ্য, গত মাসেই এ এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একই সংস্থার বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ভস্মীভূত হয়েছিল। ফিনচলে ও গোল্ডার্স গ্রিনের এমপি সারাহ স্যাকম্যান এ ঘটনাকে ‘অসহনীয়’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘ব্রিটিশ ইহুদিদের ওপর হামলা

মানে খোদ ব্রিটেনের ওপরই হামলা’। তিনি এ পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসছেন বলে জানিয়েছেন। লন্ডনের মেয়র সাদিক খান জানিয়েছেন, তিনি মেট্রোপলিটন পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং ইহুদি অধ্যুষিত এলাকাগুলোতে পুলিশি টহল বাড়ানো হয়েছে। লন্ডনে গত এক মাস ধরে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে ধারাবাহিক বিদ্বেষমূলক হামলা বেড়ে যাওয়ায় প্রবাসী ও স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল