৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু ২২ মে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৬

৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু ২২ মে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৬ |
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী ২২ থেকে ২৫ মে বসছে ৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। আর এই আসরকে সামনে রেখে নতুন লোগো উন্মোচন করেছে। আয়োজক প্রতিষ্ঠান মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বজিত সাহা জানান, ৩৫তম এই মাইলফলক আসরকে ঘিরে নেওয়া হয়েছে নানা বিশেষ উদ্যোগ। এর মধ্যে রয়েছে নতুন লোগো উন্মোচন এবং একটি সমৃদ্ধ স্মারকগ্রন্থ প্রকাশ, যা বইমেলার ঐতিহাসিক যাত্রা ও সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরবে। ১৯৯২ সালে নিউইয়র্কে বাংলা ভাষা ও সংস্কৃতিকে কেন্দ্র করে এই বইমেলার সূচনা হয়। সেই থেকে প্রতিবছর এটি ঢাকার বাইরে বাংলা বইয়ের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমাবেশ হিসেবে নিজস্ব অবস্থান গড়ে তুলেছে। তিন দশকেরও বেশি সময় ধরে এই মেলা প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য

ও সংস্কৃতির ধারাবাহিক চর্চা এবং বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশ্বের অন্যতম বহুজাতিক নগরী নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত এই মেলায় অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লেখক, গবেষক ও প্রকাশকরা সমবেত হন। চারদিনব্যাপী এই আয়োজনে অনুষ্ঠিত হয় সেমিনার, সিম্পোজিয়াম, বই উন্মোচন, সাহিত্য আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনা। ফলে বইমেলাটি পরিণত হয় প্রবাসী বাঙালির এক অনন্য মিলনমেলায়—যেখানে ভাষা, স্মৃতি ও পরিচয়ের গভীর সংযোগ তৈরি হয়। এবারের আয়োজনও অনুষ্ঠিত হবে আগের দুই বছরের মতো Jamaica Performing Arts Center-এ (১৫৩-১০ জ্যামাইকা এভিনিউ)। আয়োজকরা আশা করছেন, ৩৫তম এই আসর প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির এক নতুন উচ্চতায় পৌঁছানোর পথ তৈরি করবে। এই আয়োজন শুধু একটি বইমেলা নয়—এটি প্রবাসে

বাংলা ভাষা ও সংস্কৃতির এক জীবন্ত প্রতীক, যা সময়ের সাথে সাথে আরও বিস্তৃত ও প্রভাবশালী হয়ে উঠছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিবাহবিচ্ছেদের পর যেভাবে শাহিদকে বড় করে তোলেন নীলিমা আজিম ইসরাইলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত পরিকল্পিতভাবে মুসলিম ভোট সরিয়ে কি বিজেপিকে জেতানো হলো? ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা সাজানো মনে করেন মার্কিনিরা কে-পপের পথেই এবার কে-বিউটি চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা, ঘরে বসেই মিলবে ব্যাংক ঋণ চীনা প্রেসিডেন্টের চার দফা শান্তি প্রস্তাবে সমর্থন ইরানের স্কুলে যাওয়ার কথা বলে একসঙ্গে ৪ ছাত্রী নিখোঁজ আইসিসির সুখবর পেলেন সৈকত ভারতে শেয়ারবাজার ও রুপির বড় পতন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু একটি সাপ্তাহিক ছুটি বাতিল, কবে থেকে মিলছে ঈদের ছুটি স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা ব্রিটিশ পপ তারকার এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে যা জানা গেল টিএসসিতে মিছিল থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুইজন রিমান্ডে বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ‘অতিভারি’ বৃষ্টির আভাস হরমুজ প্রণালিতে নতুন নিয়ম চালু করল ইরান সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশি হজযাত্রী মোনামির পদত্যাগ নিয়ে যা বললেন নীলা ইসরাফিল বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন