২৪ ঘন্টায় ৬ শিশুর মৃত্যু: হাম কেড়ে নিচ্ছে গরিবের সন্তান, সবার অলক্ষ্যে আর নীরবে দীর্ঘ হচ্ছে ছোট্ট কবরের সারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৬

২৪ ঘন্টায় ৬ শিশুর মৃত্যু: হাম কেড়ে নিচ্ছে গরিবের সন্তান, সবার অলক্ষ্যে আর নীরবে দীর্ঘ হচ্ছে ছোট্ট কবরের সারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৬ |
কারও কোলজুড়ে আসেনি নতুন ঈদের জামা, কারও মা এখনও অপেক্ষায় আছেন সন্তান সুস্থ হয়ে ফিরবে বলে— কিন্তু হাম যেন থামছেই না। প্রতিদিনই একটু একটু করে লম্বা হচ্ছে ছোট্ট শিশুদের মৃত্যুমিছিল, অথচ এই মৃত্যুগুলো নিয়ে যেন নেই কোনো উদ্বেগ, নেই কোনো উৎকণ্ঠা। স্বাস্থ্য অধিদফতরের সবশেষ হিসাব বলছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও ছয়টি শিশুর মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৫৬ জন। সোমবার (৩১ আগস্ট) হাম পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ৯৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায়

নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৯ জন, আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৭৪ জনের। এই সংখ্যাগুলোর আড়ালে লুকিয়ে আছে অসংখ্য পরিবারের ভাঙা স্বপ্ন। যাদের সন্তান হাসপাতালের বিছানায় শেষ নিঃশ্বাস ফেলেছে, তাদের বেশিরভাগই নিম্ন আয়ের পরিবার— যারা সময়মতো টিকা দিতে পারেননি, কিংবা প্রথম লক্ষণ দেখেও ছুটে যেতে পারেননি চিকিৎসকের কাছে। আর যারা শেষ মুহূর্তে হাসপাতালে পৌঁছেছেন, তাদের অনেকেই সন্তানকে বাঁচাতে গিয়ে বিক্রি করে দিয়েছেন সহায়-সম্বল, ধারদেনায় ডুবে গেছে গোটা পরিবার। গত সাড়ে পাঁচ মাসে প্রায় হাজার শিশুর প্রাণহানি আর প্রতিদিন গড়ে শতাধিক নতুন আক্রান্তের এই পরিসংখ্যান বলে দিচ্ছে, প্রতিটি সংখ্যার পেছনে লুকিয়ে আছে একটি মায়ের কান্না, একটি পরিবারের নিঃস্ব হয়ে যাওয়ার গল্প।

অথচ এই মৃত্যুমিছিল যেন এখন গা-সওয়া হয়ে গেছে সমাজের কাছে— না আছে ব্যাপক টিকাদানের তাগিদ, না আছে দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ। বিশেষজ্ঞরা বলছেন, এখনই ব্যাপকভিত্তিক টিকাদান কর্মসূচি জোরদার করা এবং নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত না করা গেলে, এই নীরব মহামারিতে আরও অনেক শিশুর প্রাণ ঝরে পড়বে— যাদের অধিকাংশই বেঁচে থাকার কথা ছিল একটি সাধারণ টিকার সৌজন্যে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! তেলের দাম বৃদ্ধি পদত্যাগ চাওয়ার মতো বিষয় স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন “তবে এখন চাওয়া উচিত হবে না” ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ: হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা ইউরোপের সঙ্গে সম্পর্ক আগাতে কিনতে হবে এয়ারবাস: ফরাসি রাষ্ট্রদূত ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির, প্রশ্নে অভিবাসী শিক্ষার্থী নীতি ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর!