২০ দিনেও খোঁজ মেলেনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সুমি খাতুনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪
     ১১:১২ অপরাহ্ণ

২০ দিনেও খোঁজ মেলেনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সুমি খাতুনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ | ১১:১২ 156 ভিউ
সিরাজগঞ্জের রায়গঞ্জে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সুমি খাতুন (২২) নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ২০ দিন পার হলেও এখনো মেলেনি খোঁজ। এ নিয়ে গত ১৯ ডিসেম্বর সুমির বাবা গঞ্জের আলীর বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ২৩ ফেব্রুয়ারি উপজেলার ধানগড়া ইউনিয়নের চক-চান্দাইকোনা (নিশ্চিন্তপুর) গ্রামের আবু বক্কার সরকারের ছেলে আব্দুল হালিম সরকারের সঙ্গে সুমি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানারকম শারীরিক নির্যাতন ও মানসিক অত্যাচার করতেন আব্দুল হালিম ও তার পরিবার। ৪ ডিসেম্বর তার হাত-পা বেঁধে বেধড়ক মারপিটের অভিযোগও পাওয়া যায়। ইতোপূর্বে সে একাধিকবার মারপিটের শিকার হন। বিষয়টি তার বাবা-মা ও আত্মীয়স্বজনকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি

দেন। সুমি খাতুন একই উপজেলার ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা নতুনপাড়া গ্রামের গঞ্জের আলীর মেয়ে। ৫ ডিসেম্বর সকালে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হয় তার মেয়েকে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে সুমি খাতুনের স্বামী আব্দুল হালিম সরকার বাদী হয়ে রায়গঞ্জ থানায় গত ৬ ডিসেম্বর একটি সাধারণ ডায়েরি করেন। তদন্তকারী কর্মকর্তা এসআই ইয়াসিন আলী জানান, যথাযথ তদন্ত করেও মেয়েটির কোনো খোঁজ-খবর পাওয়া যায়নি। তবে ঘটনাটি গুরুত্ব সহকারে পুলিশ তদন্ত করছে, অচিরেই মেয়েটি উদ্ধার হবে বলে জানান ওই তদন্তকারী কর্মকর্তা। ২০ দিনেও পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ উদ্ধার না হওয়ায় সুমি খাতুনের বাবা গঞ্জের আলী বাদী হয়ে ১৯ ডিসেম্বর সুমির স্বামী আব্দুল হালিম সরকার (৩০), আব্দুল হালিমের

বাবা আবু বক্কার সরকারসহ ৫ জনকে আসামি করে রায়গঞ্জ থানায় আরও একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে র‌্যাব-১২ তেও একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষও অবগত আছেন এবং তদন্ত কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস