১০ নভেম্বর নূর হোসেন দিবস এর কর্মসুচী নিয়ে জননেত্রী শেখ হাসিনার বিবৃতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪

১০ নভেম্বর নূর হোসেন দিবস এর কর্মসুচী নিয়ে জননেত্রী শেখ হাসিনার বিবৃতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪ |
শত বাধা উপেক্ষা করে শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ‌ ও কৃতজ্ঞতা। অত্যন্ত দুঃখের বিষয় যে, এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন তাদের উপর অমানবিক নির্যাতন করেছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী নব্য-স্বৈরাচার, ফাসিস্ট ইউনূসের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা। আওয়ামী লীগের নারী কর্মী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীদের উপর এহেন নেক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যাদেরকে শুধুমাত্র দলীয় কর্মসূচীতে অংশগ্রহণের কারণে গ্রেফতার করা হয়েছে আমি অবিলম্বে তাদের মুক্তি দাবী করছি। গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতি অভিনন্দন জানানোর উদ্যোগ নেওয়ার কারনেও ১০ জনকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, তাদের উপর আক্রমণ

করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি এবং আইন শৃঙ্খলার চরম অবনতিতে দেশের মানুষ আজ অসহায়। বাংলাদেশের কোথাও মানুষের নেই কোন নিরাপত্তা, শীর্ষ সন্ত্রাসীরা দাপিয়ে বেড়াচ্ছে গ্রাম থেকে শহরে। সাধারণ মানুষের কষ্ট লাঘবে আওয়ামী লীগ সবসময় সোচ্চার ছিল এবং থাকবে। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে নূর হোসেন দিবস থেকেই আওয়ামী লীগের সংগ্রাম শুরু। সাধারণ মানুষকে সাথে নিয়েই এই আন্দোলনকে এগিয়ে নেবে আওয়ামী লীগ। শেখ হাসিনা সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ দোররার নির্দেশ জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে ঝড়ের শঙ্কা ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’ ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা পে-স্কেলে মূল বেতন বাড়লেও ভাতায় কাটছাঁটের প্রস্তাব বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া পে স্কেলের রূপরেখা চূড়ান্ত, সভায় যেসব সিদ্ধান্ত হলো নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নবীন-প্রবীনের মিলনমেলায় সাশ্রয়ী মূল্যে এআই স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা মেটার জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর মেসি না রোনালদো কে সেরা? গ্রুপ ‘বি’তে জমে উঠেছে নকআউটের লড়াই, কার সামনে কী সমীকরণ? পে স্কেল: আজকের বৈঠকে আসতে পারে বড় সিদ্ধান্ত হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল বন্ধ গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২ দেশে স্বর্ণের দামে বড় ধস ‘কথিত স্বামী’ সমালোচনার জবাব দিলেন ববি