‘হাসিনাকে করা প্রতিটি প্রশ্নেরই একটি নির্দিষ্ট বিনিময় মূল্য থাকত’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪

আরও খবর

দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না

রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়

‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩

২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে?

রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা

আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি

শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম

‘হাসিনাকে করা প্রতিটি প্রশ্নেরই একটি নির্দিষ্ট বিনিময় মূল্য থাকত’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪ |
শেখ হাসিনার সময় সংবাদ সম্মেলনগুলোতে প্রতিটি প্রশ্নেরই একটি নির্দিষ্ট বিনিময় মূল্য থাকত বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘কী চাই নতুন বাংলাদেশে’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, হাসিনা সরকারের সময় কিছু মিডিয়ার ভূমিকা নিয়ে আমি বরাবরই ক্ষুব্ধ। আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন প্রশ্ন করা হতো, সেই প্রতিটি প্রশ্নেরই একটা বিনিময় মূল্য থাকত। আমরা দেখেছি তাকে যখন প্রশ্ন করা হতো, সেই প্রশ্নের মধ্য দিয়েই পূর্বাচলে একটি ফ্ল্যাট নিশ্চিত হওয়ার সম্ভাবনা থাকত। সেই প্রশ্নের মধ্যেই আমেরিকায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার একটি দরজা উন্মুক্ত হতো। এই বিনিময়

মূল্যের বিষয়টি তখন সেখানকার সাংবাদিকদের মধ্যে থাকত। তিনি বলেন, তোষণের একটা মনমানসিকতা যে গণমাধ্যমের ছিল, সেটি আমরা চব্বিশ-পরবর্তী বাংলাদেশে আর দেখতে চাই না। আপনারা আর গণভবনমুখী হবেন না, আপনারা হবেন জনগণমুখী। পূর্বের অবস্থা যেন চব্বিশের আন্দোলন পরবর্তী বাংলাদেশে না হয়। হাসনাত বলেন, আন্দোলনের সময় বিভিন্ন গণমাধ্যমের সংবাদ ও শিরোনাম ডিজিএফআইয়ের ফোনকলে পরিবর্তন হয়ে গেছে। সে সময় আমাদের বক্তব্য টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যম প্রচার করেনি। উল্টো গণভবনের নির্দেশনায় ও ডিজিএফআইয়ের প্রেসক্রিপশনে সংবাদ প্রচার হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক বলেন, আপনারা সরকার যা শুনতে চায় তা নয়, বরং যা শুনতে চায় না সেই বিষয়গুলো তুলে ধরুন। কারণ, সরকারের শুনতে চাওয়ার খবর হলো প্রেস রিলিজ। আর

যা শুনতে চায় না সে খবরই প্রকৃত সংবাদ। তিনি এ সময় গণমাধ্যমকর্মী এবং প্রতিষ্ঠানগুলোকে চব্বিশের আন্দোলন পরবর্তী বাংলাদেশে সঠিক সংবাদ প্রচার ও প্রকাশের আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?