হামে শিশু হাসপাতালে ৩৫ মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুন, ২০২৬

হামে শিশু হাসপাতালে ৩৫ মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৬ |
হাম ও হামজনিত জটিলতায় আক্রান্ত হয়ে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৩৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাসপাতালটিতে ভর্তি ছিল ৯৪১ শিশু। সোমবার (১ জুন) হাসপাতালটির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে ২৪ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হামে আক্রান্ত হয়ে ১১০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ছয় থেকে ৯ মাস বয়সি ৩৩৩ শিশু ভর্তি ছিল। এ ছাড়া ৯ মাস থেকে দুই বছর বয়সি ২৭৫ শিশু ভর্তি

ছিল। প্রতিষ্ঠানটি জানায়, মে মাসে হামে মোট ২০ শিশু হাসপাতালটিতে মারা গেছে। তবে গত ২৪ ঘণ্টায় হামে কোনো শিশুর মৃত্যু হয়নি হাসপাতালটিতে। জনসংযোগ বিভাগ জানিয়েছে, হাসপাতালটিতে হামে আক্রান্ত ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা জেলার। এ জেলার ভর্তি শিশু সংখ্যা ৩৩০ জন। এরপর রয়েছে গাজীপুর জেলার ৪৭ শিশু। তারপর রয়েছে ভোলা জেলার ৪১ শিশু।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কাঙালিনী সুফিয়ার পাশে এবিজি ফাউন্ডেশন স্কুলছাত্র প্রেমের পিঠ দিয়ে গুলি ঢুকে গেছে, ঢামেকে অস্ত্রোপচার বাংলাদেশ-চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাঁচানো গেল না সায়মাকে, গণপিটুনির শিকার যুবকেরও মৃত্যু খুব স্নায়ুচাপ অনুভব হচ্ছিল: নেইমার ইউরোপের গরমে মানুষের আয় কমেছে, বেড়েছে খরচ ভেনেজুয়েলায় নিহত ছাড়াল ১৬০, আহত হাজার খাসজমিতে চার মাসেই উঠল বহুতল ভবন স্কটল্যান্ডের বিপক্ষে দাপুটে ম্যাচে ব্রাজিলের কার রেটিং কত ২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই পেলের রেকর্ড ভেঙে ইতিহাসের পাতায় নেইমার ভিনির বাতিল হওয়া গোলটি কি ‘বৈধ’ ছিল মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৫ বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের অবৈধ ওয়াকিটকি ব্যবহারে সতর্কবার্তা মধুপুরে মাদ্রাসায় ফের ছাত্রকে যৌন নির্যাতন “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল