খাসজমিতে চার মাসেই উঠল বহুতল ভবন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জুন, ২০২৬

খাসজমিতে চার মাসেই উঠল বহুতল ভবন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুন, ২০২৬ |
কুমিল্লার দাউদকান্দিতে খাসজমিতে নির্মিত হচ্ছে বিএনপি নেতার বহুতল বাণিজ্যিক ভবন। উপজেলার গৌরীপুর বাজারে ২৫ কোটি টাকা ব্যয়ে সরকারি জমিতে ইমারত নির্মাণ করছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাশেম। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা চলছে। এতে বিব্রত হচ্ছেন দলের নেতাকর্মীরা। এদিকে সরকারের মূল্যবান ওই জায়গা বেহাত হয়ে গেলেও বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের ভূমিকা রহস্যজনক। এরই মাঝে ওই বিএনপি নেতা সেখানে তৃতীয়তলার ছাদ ঢালাই করে ফেলেছেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সরকারি ওই জায়গাটি নজরে ছিল বিএনপি নেতার। পরে কৌশলে নিকটাত্মীয় মাসুদ আলমের নামে বন্দোবস্ত নেন। একপর্যায়ে বেআইনিভাবে ভুয়া কাগজপত্র সৃজনের মাধ্যমে জায়গাটি তার নামে রেজিস্ট্রি (নিবন্ধন)

করে নেওয়া হয়। যদিও খাসজমি রেজিস্ট্রির কোনো বিধান নেই। আইনের ব্যত্যয় ঘটিয়ে তিনি সরকারি জমিটির রেজিস্ট্রি করেন। এদিকে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর আবুল হাশেম বিতর্কিত ওই জমিতে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ শুরু করেন। এতে এলাকার সচেতন মহল তথা স্থানীয় বিএনপির অভ্যন্তরে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এরই মাঝে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সংসদ-সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের কাছে বিষয়টি নিয়ে নালিশ করেন দলের নেতাকর্মীরা। এতে তিনি ক্ষুব্ধ হলেও আবুল হাশেম তোয়াক্কা করেননি। ভবনটি নির্মাণের শুরুতে উপজেলা ভূমি অফিস ও উপজেলা প্রশাসন নীরব ভূমিকা পালন করলেও এ নিয়ে আইনি পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন। বিষয়টি নিয়ে জেলা প্রশাসন মামলার প্রস্তুতি

গ্রহণ করেছে। অন্যদিকে জেলা প্রশাসনের বাধার মুখে কিছুদিন কাজ বন্ধ রাখা হলেও সম্প্রতি ওই বিএনপি নেতা তার প্রভাব খাটিয়ে ভবনটির নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবুল হাশেম বলেন, ১৯৮৮ সালের দিকে ১০ শতাংশ খাসজমি আমার চাচাতো ভাই মাসুদ আলমের নামে বন্দোবস্ত নেওয়া হয়েছিল। পরে সাবরেজিস্ট্রি অফিসের মাধ্যমে জায়গাটি আমার নামে নিবন্ধন করে নিয়েছি। ৩৬ বছর ধরে জায়গাটি আমার দখলে রয়েছে। সেখানে এখন আমি একটা ভবন নির্মাণ করছি। এ বিষয়ে দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম বলেন, ১৯৮৮ সালে যাকে জমিটি বন্দোবস্ত দেওয়া হয়েছিল তিনি শর্ত ভঙ্গ করেছেন। পরে বেআইনিভাবে আবুল হাশেম জায়গাটি বিএস রেকর্ডভুক্ত করেন। ওই বিএস নথিটি বাতিল এবং

তার বিরুদ্ধে মামলা দায়েরের জন্য জেলা প্রশাসনের কাছে সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লার জেলা প্রশাসক মু রেজা হাসান বলেন, কীভাবে আবুল হাশেম খাসজমি দখল এবং ভবন নির্মাণ করছেন তা খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া জমি বন্দোবস্ত এবং রেজিস্ট্রির বিষয়টিও তদন্ত করা হবে। এক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটানো হলে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক আরও বলেন, এর আগে ওই ব্যক্তির ভবন নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে খাসের জায়গাটি অবমুক্ত করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক