খুব স্নায়ুচাপ অনুভব হচ্ছিল: নেইমার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ June, ২০২৬

খুব স্নায়ুচাপ অনুভব হচ্ছিল: নেইমার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ June, ২০২৬ |
অবশেষে ব্রাজিলের জার্সিতে ফিরেছেন নেইমার জুনিয়র। সেটাও বিশ্বকাপের মঞ্চে। বৃহস্পতিবার ভোরের ম্যাচে ব্রাজিল ৩-০ গোলে স্কটল্যান্ডের বিপক্ষে লিড নেওয়ার পর ৭৬ মিনিটে মাঠে নামেন ব্রাজিলিয়ান নাম্বার টেন। যেটুকু সময় মাঠে ছিলেন, দৌঁড়ে খেলেছেন। ভালো জায়গা থেকে কাট ইন করে গোলে একটি শট নিয়েছিলেন। দুটি কর্ণার কিক নিয়েছিলেন। তবে ম্যাচে তার বল রিসিভ করা, প্রেস করায় অস্বস্তি দেখা গেছে। বল পাসিংয়েও পূর্বের ক্ষিপ্রতা দেখা যায়নি। ম্যাচ শেষে নেইমার জুনিয়র জানিয়েছেন, বেশ নার্ভাস ছিলেন তিনি, ‘আমার হৃদপিণ্ড ধুঁকধুঁক করে কাঁপছিল। খুব স্নায়ুচাপ অনুভব করছিলাম। তবে শেষ পর্যন্ত আমি খুশি, গর্বিত। সবকিছু ঠিকঠাক গেছে।’ ব্রাজিলের হাইতি ম্যাচের সময় দলের সঙ্গে ছিলেন না নেইমার।

একাকি ফিটনেস নিয়ে কাজ করছিলেন। স্কটল্যান্ড ম্যাচের আগে দলীয় ক্যাম্পে যোগ দেন। তিনদিন ম্যাচের অনুশীলন করে প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সি পরেছেন। তবু তাকে ফিটনেস নিয়ে প্রশ্ন করা হয়। নেইমার জানান শতভাগ ফিট আছেন, ‘শতভাগ ফিট, শতভাগ।’ ম্যাচ শেষে নেইমার তার ইনস্টাগ্রামে একটা পোস্ট দিয়েছেন। পরে সেই পোস্টের ব্যাখ্যাও পাওয়া গেছে। তিনি লিখেছেন, ‘মনে রেখো, তুমি কে।’ গত জুনে কার রেসার লেইস হ্যামিলটন প্রথম মৌসুমে কঠিন সময় পার করে একই বার্তা দিয়েছিলেন। নেইমারও অনুসরণ করলেন তাকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান