ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিএনপি ও জামায়াত ভেতরে ভেতরে এক, মাঠে তারা কৃত্রিম দ্বন্দ্ব দেখাচ্ছে।” শামীম হায়দার পাটোয়ারী, মহাসচিব, জাতীয় পার্টি।
শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে তৈরি সেই পাইপলাইনই এখন বিএনপির ভরসা
বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র
বিএনপি-জামায়াতের সম্মতিতে যুক্তরাষ্ট্রের সাথে করা ইউনূস সরকারের চুক্তিতে দেশের ক্ষতি বছরে ১৩২৭ কোটি টাকা
অতিমাত্রায় ‘তেলবাজি’, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি
‘ছাত্রলীগ’ সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মারধর, মায়ের এজাহার
২০২১ সালে ঐতিহাসিক ৭ মার্চ পালনকারী বিএনপির কাছে এখন ‘মব’ ও ‘নিষিদ্ধ’
‘স্থানীয় নয়, আগে জাতীয় নির্বাচন চাই’
দেশের বর্তমান পরিস্থিতিতে আগে স্থানীয় নির্বাচন নয়, জাতীয় নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু।
তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো অন্তর্বর্তীকালীন সরকার এসে এই ধরনের (স্থানীয়) নির্বাচন করেনি। আমরাও স্থানীয় নির্বাচন চাই না। আগে জাতীয় নির্বাচন চাই।
রোববার দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জ্ঞাপন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে এদিন তিনি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান।
বিএনপির লক্ষ্য হলো নির্বাচন উল্লেখ করে টুকু বলেন, বিএনপি একটি নির্বাচনি দল। জনগণের সেবা করাই হলো আমাদের টার্গেট। আমরা বলেছি, জুন-জুলাই মাসে নির্বাচন করার
জন্য। সরকার বলছে, ডিসেম্বরে নির্বাচন করবে। দেখি কী হয়! এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সিরাজগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলীম, সদস্য আব্দুল মান্নান, সিমকী ইমাম, মজিবর রহমান, মকবুল হোসেন চৌধুরী, আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান রানা, অমর কৃষ্ণ দাস প্রমুখ।