স্ত্রী-স্বামীর বনিবনা না হওয়ায় ঘটককে গাছে বেঁধে মারধর! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুন, ২০২৫

স্ত্রী-স্বামীর বনিবনা না হওয়ায় ঘটককে গাছে বেঁধে মারধর!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুন, ২০২৫ |
বগুড়ার শেরপুরে স্ত্রী-স্বামীর মধ্যে বনিবনা না হওয়ায় মজিবর শেখ (৬৫) নামে এক ঘটককে গাছে বেঁধে পেটানোর অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার (১৯ জুন) সন্ধ্যায় উপজেলার সুঘাট ইউনিয়নের সূত্রাপুর গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মজিবর শেখ ওমরপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার ভাই নজরুল শেখ চারজনের বিরুদ্ধে শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী জানান, “রবিবার রাতে মজিবর শেখকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।” জানা গেছে, ৯

জুন সূত্রাপুর গ্রামের জহুরুল ইসলামের মেয়ে সুমাইয়া খাতুন (২১) ও শাজাহানপুর উপজেলার ঘাসুরিয়া গ্রামের মো. মুন্নার (২৮) বিয়ে হয়। ঘটকালি করেছিলেন মজিবর শেখ। বিয়ের দিনই কনেকে নিয়ে যান বর ও তার পরিবার। ঘটনার বিষয়ে হাসপাতালের বিছানায় শুয়ে মজিবর শেখ সাংবাদিকদের জানান, “রবিবার সন্ধ্যায় কনের বাবা জহুরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা আমাকে বাড়িতে ডেকে নেন। সেখানে তারা বলেন, বিয়ের পর মেয়ে-জামাইয়ের মধ্যে বনিবনা হচ্ছে না। পরে তারা আমাকে একটি গাছে বেঁধে এক ঘণ্টা ধরে লাঠি দিয়ে হাতে-পায়ে ও মাথায় মারধর করেন। পরে আমার ভাই এসে আমাকে উদ্ধার করেন।” এ বিষয়ে কনের বাবা জহুরুল ইসলাম বলেন, “বিয়ের দুই দিন পর থেকেই মেয়ের শ্বশুরবাড়ির

লোকজন খারাপ ব্যবহার শুরু করে। ঘটক মজিবর শেখ আমাদের জানিয়ে ছিলেন ছেলের পরিবার খুব ভালো। সেই ক্ষোভ থেকেই তাকে ডেকে এনে একটু মারধর করা হয়েছে।” অন্যদিকে, মজিবরের ছেলে সোনাউল্লাহ শেখ বলেন, “আমার বাবা পেশাদার ঘটক নন। টাকা নিয়ে ঘটকালিও করেন না। উপহারের কথা বলে তাকে ডেকে এনে যেভাবে নির্যাতন করা হয়েছে, তা অমানবিক।” শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে মারধরের সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাঝে মাঝে এমনটা হতেই পারে— হারের পর মিরাজ হরমুজ প্রণালি খোলার ঘোষণায় কমল তেলের দাম হামের প্রকোপ কমাতে দেশব্যাপী সরকারের টিকাদানের পদক্ষেপ ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের কাছে থাকা সব ইউরেনিয়াম পাবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ‘জনপ্রিয়তায়’ আতিফ আসলামকেও ছাড়িয়ে যাওয়া কে এই তালহা আনজুম রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে: রাশেদ খাঁন ‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত’ পঁচিশে সমুদ্রপথে ৯০০ রোহিঙ্গার প্রাণহানি প্রবাসীদের মাতাতে মালয়েশিয়া যাচ্ছেন প্রীতম-জেফার-পূজা-তমা 17 April: Mujibnagar Day — A Defining Moment in Bangladesh’s Liberation Struggle ১৭ই এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের এক স্মৃতি বিজড়িত দিন জাতীয় দলের অধিনায়কদের জন্য বিসিবির প্রিভিলেজ কার্ড আওয়ামী লীগ নেতাদের মুক্তিতে প্রথম আলোর জোরালো অবস্থান দিনে ৭-১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, শহরের চেয়ে গ্রামে সংকট তীব্রতর ১৭ এপ্রিল-বাংলাদেশের নূতন সূর্যোদয় বরিশাল নগরের প্রাণকেন্দ্রে ছাত্রলীগের ঝটিকা মিছিল অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে জুলাই-আগস্টে ঢাকায় হত্যাকাণ্ড বাড়ানোর নির্দেশ দেয় কে? জামায়াত জোট জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ; পিএস জনি আটক সশস্ত্র হামলায় ইউপিডিএফ নেতা ধর্মসিং চাকমা নিহত, ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ ২ বোন