সুনামগঞ্জের সাবেক এমপি মহিবুর রহমান গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ October, ২০২৪

সুনামগঞ্জের সাবেক এমপি মহিবুর রহমান গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ October, ২০২৪ |
বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী সুনামগঞ্জ-৫ এর সাবেক এমপি মহিবুর রহমান মানিককে (ওরফে বোমা মানিক) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (০৮ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, মহিবুর রহমান মানিকের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময় মামলা রুজু হয়। সুনামগঞ্জ সদর থানার মামলা নং -০৫/২৫৮, ০৪/০৮/২০২৪। র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনিম ফেরদৌস জানান, মহিবুর রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য, সরকারি

চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দেশত্যাগ করে ভারতে চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই বিপাকে পড়েন দলটির এমপি-মন্ত্রী ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ইতোমধ্যে অনেক এমপি-মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার গ্রেপ্তার হলেন সাবেক এমপি মুহিবুর রহমান মানিক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দারিদ্র্যসীমার ওপরে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ: আয় কম, নিত্যপণ্যের দাম বেশি, খাদ্য-চিকিৎসা-শিক্ষায় কাটছাঁট জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের শোচনীয় হার সজীব ওয়াজেদ জয়: দেশে হাজারো শিশুর মৃত্যু ঘটিয়ে পুরস্কার বাগিয়ে নিলেন ইউনূস অ্যাডভোকেট পাপিয়া: মমতা-রাহুল কিংবা মোদি সবাই শেখ হাসিনার নিরাপত্তার ব্যাপারে একমত ওবায়দুল কাদের: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে মরিয়া হয়ে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে বিএনপি নকল টিভিসহ বিভিন্ন ধান্দায় কোটি কোটি টাকা হাতিয়ে পলাতক গুপ্ত সংগঠন শিবির নেতা এক যুগ পর গ্রেপ্তার ব্যবসা বন্ধ থাকা ডিএসই তালিকাভুক্ত ৩৭ কোম্পানির শেয়ারের দর বাড়ছে হু হু করে: কারসাজির আশঙ্কা ৭ মাসে আমদানিতে বাড়তি ব্যয় ৪.১২ বিলিয়ন ডলার: চাপ সামলাতে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যের সহায়তা চাইল বাংলাদেশ আগুনে শেষ আনন্দভ্রমণ বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট সহজ শর্তে ঋণের ওপর গুরুত্ব আইএমএফের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু জিম্বাবুয়ের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা আমিনী গ্রেফতার অস্ত্র হাতে মাদকের আস্তানায় অভিযান, যা বললেন ইশরাক জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা