সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দলের ঐকমত্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৪
     ৫:১০ পূর্বাহ্ণ

সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দলের ঐকমত্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৪ | ৫:১০ 289 ভিউ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে অংশ নিয়ে দলের নেতারা বলেছেন, বাংলাদেশকে দুর্বল ও নতজানু ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে ঐকমত্যে পৌঁছেছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে দুই ঘণ্টার বেশি সময় চলা সংলাপে রাজনৈতিক দলের নেতারা এসব কথা বলেন। এতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা অংশ নেন। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, তাদের সহযোগী এবং দোসর হিসেবে পরিচিত দলগুলোর প্রতিনিধিরা ছিলেন না। সংলাপ শেষে সন্ধ্যা পৌনে সাতটার দিকে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, সাম্প্রতিক ভারতের মিথ্যাচার, আগ্রাসনসহ নানা বিষয়ে সংলাপে আলোচনা হয়েছে। দেশের

প্রশ্নে কোনো ছাড় নয় বলে নেতারা একমত হয়েছেন। ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল আজ উপস্থিত ছিল। এই বৈঠকে সবাই বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে ঐক্যমতে পৌঁছেছেন। আইন উপদেষ্টা বলেন, যেকোনো ধরনের অপপ্রচার ও উসকানির বিরুদ্ধে আমরা সাহসী, অটুট ও ঐক্যবদ্ধ থাকব। ভবিষতে যেকোনো ধরনের উসকানি এলে আমরা আমাদের ঐক্য আরও বেগবান দেখানোর প্রচেষ্টা অব্যাহত রাখব। তিনি জানান, আমরা গোটা জাতি ভারতের অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি, এজন্য আমরা সবাই মিলে একটি সমাবেশ করতে পারি কি না, এমনকি নিরাপত্তার কাউন্সিল করতে পারি কি না এই প্রস্তাব বৈঠকে আনা হয়েছে। যাযাদি/ এম

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা নিখোঁজ ভারতীয় যুদ্ধবিমান মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ নিয়ে রাশিয়ার সতর্ক বার্তা ইরা‌কে ৩ বাংলা‌দেশির মৃত্যু একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের বাংলাদেশ ব্যাংক ঘেরাও শেখ হাসিনার পরিকল্পনায় মহাসড়কে রূপের জাদু রক্তে রাঙানো ৫ই মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার মহড়া শাহজালালের মাজারে এনসিপির রাজনৈতিক মব, ফুঁসছে সিলেটবাসী খলিলের স্বীকারোক্তি: বিএনপি-জামায়াতের সমর্থনেই আমেরিকার সঙ্গে দেশবিরোধী চুক্তি বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই তেলেসমাতি শুরু, যুক্তরাজ্যের ভিসা ব্যান! বাংলাদেশে মশা এখনও আছে আগের মতোই, শুধু মাঝখান থেকে এদেশের শাসক বদলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: বিএনপির জোকার রিজার্ভেশন ল্যাবরেটরি ড. মোমেন ও অবৈধ ইউনুস–বাংলাদেশ বিমানের ধ্বংসের নেপথ্য জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স, তবে… মার্কিন এফ-১৫ বিধ্বস্তের দাবি, প্রকৃত ঘটনা জানাল সেন্টকম মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া ভয়াবহ বিপদে ইরানের যুদ্ধজাহাজ, শ্রীলঙ্কার সাহায্য কামনা