সারাদেশে ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন রেকর্ডঃ বন্ধ ৪১ বিদ্যুতকেন্দ্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৬

সারাদেশে ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন রেকর্ডঃ বন্ধ ৪১ বিদ্যুতকেন্দ্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৬ |
সারাদেশে ১০ ঘণ্টার ব্যবধানে সর্বোচ্চ লোডশেডিংয়ের নতুন রেকর্ড হয়েছে। সোমবার রাত ১টায় ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট লোডশেডিং ছিল এবং রোববার বেলা ৩টায় সর্বোচ্চ ৩ হাজার ৮০১ মেগাওয়াট লোডশেডিং ছিল বলে জানা গেছে। সম্প্রতি অনেক এলাকায় দিন-রাতে মোট ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হয়েছে গ্রাহকদের। সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন গ্রামের মানুষ। জানা গেছে, ২১ জুলাই মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল বিকল হওয়ার পর থেকেই বাড়তে থাকে লোডশেডিং ভোগান্তি। সম্প্রতি টার্মিনালটি আংশিকভাবে চালু হলেও গ্যাস সরবরাহ আগের অবস্থায় ফেরেনি। জ্বালানি সংকটে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ৫ হাজার মেগাওয়াট থেকে নেমেছে সাড়ে ৩ হাজারের ঘরে। এছাড়া ভারতের ঝাড়খন্ডের আদানি কেন্দ্র থেকেও ৪০০ মেগাওয়াট পর্যন্ত কমেছে বিদ্যুৎ

সরবরাহ। ফার্নেসওয়েল নির্ভর কেন্দ্রগুলো থেকেও কমেছে বিদ্যুৎ। পাওয়ারগ্রিডের দেওয়া তথ্য মতে, গতকাল দুপুর ১২টা থেকে বিকাল ৪টা এবং রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ ছিল চাহিদার তুলনায় ৩ হাজার থেকে ৩ হাজার সাড়ে ৭০০ মেগাওয়াট কম। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, সোমবার রাতের এই রেকর্ডের আগে গত ৩ আগস্ট রাত ১টায় সর্বোচ্চ লোডশেডিং ছিল ৩ হাজার ৫১২ মেগাওয়াট। এর আগে এত বেশি লোডশেডিংয়ের নজির ছিল আওয়ামী লীগ সরকারের আমলে। রাশিয়া ইউক্রেন যুদ্ধপরবর্তি সময়ে ২০২৩ সালের ২৭ জুন আওয়ামী লীগ সরকারের সময় সর্বোচ্চ লোডশেডিং ছিল ৩ হাজার ৪১৯ মেগাওয়াট, যা এতদিন পর্যন্ত ছিল একটি বড় রেকর্ড। অর্থাৎ চলতি আগস্ট মাসের এই ধারাবাহিক

রেকর্ড লোডশেডিং ২০২৩ সালের সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে দেখা গেছে, দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছিল এ বছরই। সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ১৭ হাজার ২০১ মেগাওয়াট, গত ২০ মে ২০২৬ তারিখে। এর আগের সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট, যা হয়েছিল ২৩ জুলাই ২০২৫ তারিখে। অর্থাৎ সক্ষমতার বিচারে দেশ সাম্প্রতিক সময়ে রেকর্ড উৎপাদনও করেছে, কিন্তু জ্বালানি সংকটের কারণে সাম্প্রতিক দিনগুলোতে প্রকৃত উৎপাদন সেই সক্ষমতার তুলনায় অনেক নিচে নেমে গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৭ হাজার মেগাওয়াটের বেশি হলেও চাহিদা ১৬ হাজার মেগাওয়াটের কম, ফলে সক্ষমতা থাকা

সত্ত্বেও জ্বালানি সরবরাহের ঘাটতির কারণে চাহিদামতো বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। এই তথ্য অনুযায়ী, বর্তমান সংকট মূলত উৎপাদন সক্ষমতার অভাবে নয়, বরং জ্বালানি (গ্যাস, এলএনজি, ফার্নেস অয়েল) সরবরাহ ঘাটতি ও আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট বলে বিশ্লেষকরা মনে করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছুটি ফেলে কেন তড়িঘড়ি করে ওয়াশিংটন ফিরলেন ট্রাম্প এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার শিক্ষার্থীদের ক্ষোভে উত্তপ্ত রাজশাহী, রেলস্টেশন ভাঙচুর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিম হত্যায় শোক ও প্রতিবাদ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এশিয়ান গেমসেও ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ যুবলীগের লকডাউন কর্মসূচি: ঢাকায় কঠোর নিরাপত্তা, বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সড়ক অবরোধের খবর (ভিডিও) যুবলীগের ‘লকডাউন’: রাজধানীর সড়ক ফাঁকা, গণপরিবহন সীমিত ফেনীতে দাবিকৃত চাঁদা না দেওয়ায় সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন বিএনপি নেতা দামের আগুনে পোড়ছে দরিদ্রের থালা: ডিম-মাছ এখন নিম্নবিত্তের জন্য বিলাসিতা হামের থাবায় নিঃস্ব আরও ৪ পরিবার: দেশে মোট প্রাণহানি ১ হাজার ৫৭, আক্রান্ত সাড়ে ২০ হাজার পার ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকারের অভিযোগ, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার একমাসেই জামায়াতের ২য় দফা গ্যাস-বিদ্যুৎ-এর দাবিতে লং মার্চঃ জনগনকে ভুলিয়ে রাখার কৌশল?