সেফটি ভালভের ত্রুটি, অনিশ্চিত রূপপুরের বিদ্যুৎ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৬

আরও খবর

এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’

অবৈধ বাস টার্মিনাল ঘিরে কোটি টাকার বাণিজ্য

বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ

ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা

নজরুলকে ‘জাতীয় কবি’ স্বীকৃতি দেন জিয়া: বিএনপির অসত্য দাবি বঙ্গবন্ধু সরকারের অবদান মুছে ইতিহাস বিকৃতির চেষ্টা

ইউনূস সরকারের বাতিল করা বিদ্যুৎ প্রকল্পগুলো আবার শূন্য থেকে শুরু বিএনপি’রঃ গত দুইবছরে গ্রিডে যুক্ত হয়নি এক ইউনিট বিদ্যুৎ

দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ?

সেফটি ভালভের ত্রুটি, অনিশ্চিত রূপপুরের বিদ্যুৎ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৬ |
সেফটি ভালভের ত্রুটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময় পিছিয়ে যাচ্ছে। ভালভের সমস্যা সমাধান না হওয়ায় পরবর্তী ধাপের পরীক্ষা শুরু করা যাচ্ছে না। কবে নাগাদ ত্রুটি মেরামত হবে এবং কখন গ্রিডে বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে, সে বিষয়ে এখনই কোনো সময়সীমা দিতে পারছে না সরকার। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামি আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বিএনপি সরকারের ১৮০ দিনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্জন তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, গত ২৮ এপ্রিল রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের আগে প্রয়োজনীয়

প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হয়। তখন চার থেকে ছয় মাসের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্য ছিল। বিভিন্ন ধাপের পরীক্ষা চালিয়ে ‘বি’ স্টেজ শেষ হয়েছে। তবে দুটি সেফটি ভালভে সমস্যা থাকায় ‘সি’ স্টেজে যাওয়া যাচ্ছে না। কবে সমস্যার সমাধান হবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই মুহূর্তে আমরা নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। ভালভ দুটি কেন কাজ করছে না, তা নির্ধারণে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসবে। তাদের পরীক্ষা-নিরীক্ষার পর সমস্যার প্রকৃত কারণ জানা যাবে। প্রকল্পের ডিজাইনারের মূল্যায়ন অনুযায়ী, ভালভ দুটি পুরোপুরি পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে দুটি বিকল্প সামনে রাখা হয়েছে। দ্বিতীয় ইউনিটের জন্য বরাদ্দ থাকা ভালভ এনে প্রথম

ইউনিটে বসানো অথবা রুশ ভেন্ডরকে নতুন ভালভ তৈরি করে দ্রুত সরবরাহের অনুরোধ করা। দ্রুত যে বিকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে, সেটিই নেওয়া হবে বলে জানান মন্ত্রী। নতুন ভালভে সময়ের শঙ্কা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমানে কেন্দ্রের সেফটি ভালভ নিয়ে দেড় মাসের বেশি সময় ধরে বিভিন্নভাবে পরীক্ষা চালানো হলেও তা প্রয়োজনীয় মানে উত্তীর্ণ হয়নি। এখন আবারও পরীক্ষা চালানোর পাশাপাশি বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। তাদের তথ্য অনুযায়ী, এ ধরনের অত্যাধুনিক সেফটি ভালভ মূলত ইউক্রেন, তুরস্ক ও জার্মানিতে তৈরি হয়। শুরুতে ইউক্রেনে ভালভ তৈরির কার্যাদেশ দেওয়া হয়েছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর সেই উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্ত হলে পরে তুরস্ক থেকে ভালভ সংগ্রহ করা হয়। নতুন ভালভ তৈরি করে

আনতে হলে সময় আরও বাড়তে পারে। কারণ, এ ধরনের যন্ত্র তৈরি ও সরবরাহে সাধারণত ছয় থেকে আট মাস, কখনও তারও বেশি সময় লাগে। সেফটি ভালভ রিয়্যাক্টরের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। কুলিং ব্যবস্থায় অস্বাভাবিক চাপ তৈরি হলে এটি খুলে অতিরিক্ত চাপ বের করে দেয়। ফলে যন্ত্রপাতি ও পাইপলাইনে অতিরিক্ত চাপজনিত ক্ষতির ঝুঁকি কমে। সংশ্লিষ্টরা বলছেন, ভালভের সমস্যা সমাধানের পরও প্রথম ইউনিট থেকে গ্রিডে বিদ্যুৎ দিতে আরও কয়েক ধাপের পরীক্ষা সম্পন্ন করতে হবে। সেফটি ভালভ কার্যকর হওয়ার পর রিঅ্যাক্টরে ফিশন বিক্রিয়া শুরু হবে। এরপর পরীক্ষামূলক উৎপাদন ও গ্রিডে সরবরাহ শুরু করতে অন্তত আট থেকে ১০ সপ্তাহ সময় লাগতে পারে। কেন্দ্রটি চালুর পরও কয়েক মাস পরীক্ষামূলক

উৎপাদন ও বিভিন্ন পরীক্ষা চলবে। পরমাণু শক্তি কমিশনের দুই কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমান অগ্রগতি বিবেচনায় এ বছর প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা নেই। রূপপুরের দুটি ইউনিট চালু হলে প্রায় ২ হাজার ৪০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ পাওয়া যাবে। বর্তমানে দেশে উৎপাদন সক্ষমতা প্রায় ২৯ হাজার মেগাওয়াট হলেও জ্বালানি সংকটে চাহিদামতো উৎপাদন করা যাচ্ছে না। এতে গড়ে আড়াই থেকে তিন হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে। রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে এলে এই সংকট অনেকটাই কমতে পারে। একই সঙ্গে তরল জ্বালানি ও গ্যাসের ওপর চাপ এবং জ্বালানি আমদানির ব্যয়ও কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মূল সময়সূচি অনুযায়ী, রূপপুরের প্রথম ইউনিট

২০২২ সালের ডিসেম্বর এবং দ্বিতীয় ইউনিট ২০২৩ সালের অক্টোবরে চালু হওয়ার কথা ছিল। করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন কারণে কয়েক দফা সময় পিছিয়েছে। চলতি বছরে প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা থাকলেও এবার সেফটি ভালভের ত্রুটিতে তা আবারও অনিশ্চিত হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা সেফটি ভালভের ত্রুটি, অনিশ্চিত রূপপুরের বিদ্যুৎ ডিভিসি ও কংসাবতী বাঁধের পানি ছাড়ায় পশ্চিমবঙ্গে বন্যার শঙ্কা শুধু জনপ্রিয়তা তার পরিচয়ের সম্পূর্ণ ব্যাখ্যা নয়: জয়া আনারস খাওয়ার ৮ উপকারিতা ইরানে ‘যখন খুশি’ হামলার হুমকি ট্রাম্পের বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলে আবারও চিঠি সিঙ্গাপুরে চার জাতি টুর্নামেন্ট: ব্রাজিলের মুখোমুখি জাপান প্রতিমন্ত্রী শাহে আলমের ভিজিটিং কার্ডে করছাড় আবেদন: ছেলের প্রতিষ্ঠানের জন্য বিশেষ সুবিধা দাবি! রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের অভিযোগ ব্যক্তিগত জেট নয়, বিমানের লিজ নেওয়া বোয়িং নিয়ে বঙ্গবন্ধুর নামে অপপ্রচার অক্সফোর্ড ম্যাট্রিক্স তুলে ধরে জাতিসংঘে জার্মান আওয়ামী লীগ: দল নিষিদ্ধকরণকে চ্যালেঞ্জ করে হস্তক্ষেপ আহ্বান ট্রেনে ইন্টারনেট চালু হতেই চুরির মহোৎসব, উধাও স্টারলিংকের মূল্যবান যন্ত্র শেখ হাসিনার দূরদর্শিতা: শুধু টোলনির্ভর নয়, ভেবে রেখেছিলেন সাধারণের টোলমুক্ত যাতায়াতের কথাও