নতুন বেতনকাঠামো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৬

নতুন বেতনকাঠামো

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৬ |
প্রায় এক যুগ পর অন্তর্বর্তী সরকারের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোর উদ্যোগ নেওয়া হয়। আর বর্তমান সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মাথায় সেটা বাস্তবায়ন করে ফেলেছে। এটা অনুমোদনের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আর্থিকভাবে লাভবান হলেও দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে এই সিদ্ধান্ত ব্যাপক নীতিগত বিতর্ক ও জনমনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। ২৪ লাখ বেসামরিক ও সামরিক এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারীর জন্য বার্ষিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকার অতিরিক্ত এই ব্যয় এমন এক সময়ে করা হলো, যখন সাধারণ মানুষ উচ্চ মূল্যস্ফীতির নিষ্পেষণে জর্জরিত। এই বিশাল আর্থিক বোঝা বহন করতে গিয়ে সরকারের অনুৎপাদনশীল ব্যয় ও ব্যাংকঋণ বৃদ্ধির আশঙ্কা তৈরি

হয়েছে, যা পরোক্ষভাবে পুরো অর্থনীতিকে আরও বেশি সংকটের মুখে ঠেলে দিতে পারে। রাষ্ট্র শুধু সরকারি লোকদের দ্বারা পরিচালিত হয় না, এখানে বেসরকারি চাকরিজীবীসহ সব পেশাজীবীর অবদানও স্বীকার করতে হবে। এই সিদ্ধান্তে রাষ্ট্র পুরোপুরি অন্যায্যতার প্রমাণ দিল, যা একেবারেই অনাকাঙ্ক্ষিত। বিশেষ করে, দেশের শ্রমজীবী মানুষের সিংহভাগই বেসরকারি খাতের অনানুষ্ঠানিক পেশায় নিয়োজিত এবং দেশের বেশির ভাগ মানুষ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। যাঁদের কোনো মহার্ঘ ভাতা, চিকিৎসা সুবিধা বা সরকারি পেনশনের মতো ব্যবস্থা নেই। মূল্যস্ফীতির জাঁতাকলে পিষ্ট হয়ে যখন সাধারণ খেটে খাওয়া মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছেন, তখন সরকারি কর্মচারীদের মূল বেতন দ্বিগুণ হওয়া একধরনের নজিরবিহীন বৈষম্য তৈরি করবে নিশ্চিতভাবে। রাষ্ট্র যখন একটি

নির্দিষ্ট বলয়ের গোষ্ঠীদের সুবিধা দেওয়ার ব্যবস্থা নেয়, তখন রাষ্ট্র ও সরকার নিজেই তার সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখায়! কারণ, সংবিধান রাষ্ট্রের সব নাগরিককে সমান সুযোগ দেওয়ার অঙ্গীকার করেছে। তাই এই বৈষম্যমূলক সিদ্ধান্ত সমাজে ধনী ও দরিদ্রের ব্যবধানকে আরও বাড়িয়ে দেবে, যা কোনো কল্যাণমুখী রাষ্ট্রের চরিত্র হতে পারে না। দেশের অর্থনীতির এই নাজুক সময়ে এভাবে বেতন বৃদ্ধি হিতে বিপরীত হতে পারে। একলাফে বিশাল অঙ্কের টাকা বাজারে প্রবেশ করলে তা মুদ্রাস্ফীতিকে আরও উসকে দেবে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সাময়িকভাবে উপকৃত হলেও বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় দিনশেষে নির্দিষ্ট আয়ের সাধারণ মানুষ ও বেসরকারি খাতের কর্মীরা চরম বিপাকে পড়বেন। যদিও অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব এড়াতে তিন ধাপে

বাস্তবায়নের কথা বলা হয়েছে, তবু এর মূল্যস্ফীতিজনিত অভিঘাত পুরো দেশের ওপরই বর্তাবে। সরকারি প্রশাসনকে দুর্নীতিমুক্ত রাখা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করার যুক্তি দিয়ে এই পদক্ষেপ সমর্থন করা হলেও সামগ্রিক জনকল্যাণ ও সামষ্টিক অর্থনীতির ভারসাম্য রক্ষার দায়ভার সম্পূর্ণভাবে রাষ্ট্রের নীতিনির্ধারকদের ওপরই বর্তায়। সাধারণ মানুষের মাথার ওপর বাড়তি মূল্যস্ফীতির বোঝা চাপিয়ে দিয়ে শুধু সরকারি কর্মচারীদের স্বার্থ রক্ষা করা দীর্ঘ মেয়াদে আত্মঘাতী হতে পারে। তাই সরকারের উচিত হবে সামষ্টিক অর্থনীতির বাস্তব চিত্র বিবেচনা করা, অপ্রয়োজনশীল ব্যয় সংকোচন করা এবং আপামর জনসাধারণের জীবনযাত্রার নিরাপত্তা নিশ্চিত করার দিকে সমানভাবে নজর দেওয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন ক্ষমতাসীন হওয়ার মাত্র ৭ মাসে বিএনপি নেতাদের দখলদারিত্ব ও ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পাচ্ছে না কেউই জাতিসংঘে ল্যাভরভের হুঁশিয়ারি— দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করছে ন্যাটো চাঁদা না দেওয়ায় ইসিবি চত্বরে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ও নিউ গ্রিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর শেখ হাসিনার সরকারও নেই, ২ বছর ধরে বন্ধ দেশের একমাত্র অ্যান্টিভেনম গবেষণা-উৎপাদন কেন্দ্র ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৭ কিশোর শিক্ষার্থীকে গ্রেপ্তারের পর ‘নাশকতা’ মামলা সময় টিভির বার্তা প্রধান বিএনপিপন্থী মুজতবার বিরুদ্ধে নারী সাংবাদিকদের হয়রানির অভিযোগ গরু-ছাগলের মাংস থেকে পাঁচ জেলায় ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স, আক্রান্ত শতাধিক, হাসপাতালে বাড়ছে রোগী প্রাথমিকের শিক্ষক নিয়োগে ভেরিফিকেশন নিয়ে ক্ষোভ, বাদ পড়াদের বড় অংশ হিন্দু বলে অভিযোগ দলকে জিতিয়ে চোটে পড়লেন এমবাপে আওয়ামী লীগ নেই, মুক্তিযুদ্ধের ইতিহাসও ভূলুণ্ঠিত: পাকিস্তানের আত্মসমর্পণের ইতিহাস চাপা দিতে ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা! মেসির বিদায়ের এখনই সেরা সময়: স্কালোনি বিএনপি নেতার নেতৃত্বে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় সড়কের পাশে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা