সাবেক স্ত্রীকে তুলে নেওয়ার চেষ্টা, যুবক গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫
     ৫:০৯ অপরাহ্ণ

সাবেক স্ত্রীকে তুলে নেওয়ার চেষ্টা, যুবক গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫ | ৫:০৯ 119 ভিউ
রাজশাহীতে সাবেক স্ত্রীকে চড়-থাপ্পড় মেরে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে মো. ইউসুফ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১১ আগস্ট) রাতে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর মোড় গোলচত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইউসুফ রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছা গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, ভুক্তভোগী নারী ইউসুফের সাবেক স্ত্রী। তার একটি সন্তান আছে। ইউসুফের সঙ্গে বিচ্ছেদের পর তিনি দশম শ্রেণিতে ভর্তি হয়ে পড়শোনা করছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২১ জুলাই দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাঘা উপজেলার আরিফপুর গ্রামে ইউসুফসহ চার থেকে পাঁচজন মিলে ভুক্তভোগী নারীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেন। চিৎকার করলে আসামিরা তার

মুখ চেপে ধরেন এবং এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারেন। একপর্যায়ে মাইক্রোবাসটি রুস্তমপুর গ্রামের নানার মোড়ে পৌঁছালে ওই নারী কৌশলে নেমে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন। পরে আসামিরা সেখানে গিয়ে তাকে জোর করে টেনে নিতে চাইলে বাড়ির মালিকসহ স্থানীয় লোকজন এগিয়ে যান। এরপর অভিযুক্তরা হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাঘা থানায় মামলা করেন। মামলার পর থেকেই আসামি ইউসুফ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করে তাকে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সরকারের তড়িঘড়ি এলএনজি আমদানি: উচ্চমূল্যে ক্রয়ে সরকারি কোষাগারের বিপুল অর্থ অপচয় ৪০ বছর পর সংসদের শীর্ষ পদে নারীশূন্যতা: এরশাদের পথে হাঁটলেন তারেক পিআইবি সেমিনার দুর্নীতি ধামাচাপা দিতে ফারুক ওয়াসিফের মিথ্যাচারঃ উঠে এলো আরও দুর্নীতিকান্ড! মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় আমেরিকা মহাদেশজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা কমছে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় পতন ইরান-লেবাননে ইসরায়েলি হামলা, ১৬টি ইরানি মাইন পাতা জাহাজ ধ্বংস যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেওয়া পাকি মন্ত্রীদের ২ মাস বেতন বন্ধ, অফিস চলবে ৪ দিন রাশিয়ান তেল কিনতে অর্থমন্ত্রীর মার্কিন অনুমতি প্রার্থনাঃ রাশিয়ান তেল শোধনে অসম্ভবতা সত্ত্বেও কেন এই পদক্ষেপ? বিএনপি-জামায়াতের সম্মতিতে যুক্তরাষ্ট্রের সাথে করা ইউনূস সরকারের চুক্তিতে দেশের ক্ষতি বছরে ১৩২৭ কোটি টাকা ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে উড়িয়ে দিল রিয়াল মোজাম্মেল ‘প্রোস্টেট ক্যান্সার’, শ্যামল ‘স্লিপ অ্যাপনিয়া’, চলাফেরায় ‘অক্ষম’ বয়োবৃদ্ধ শাহরিয়ার: সাংবাদিকরা তাও মুক্তি পাবেন না? ব্রুকলিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিল্প ভবন ধস কুইন্সে নারীর বিচ্ছিন্ন দেহ উদ্ধার, স্বামীকে গ্রেপ্তার টাইটানিকের রোমান্টিক দৃশ্যের আদলে ট্রাম্প-এপস্টিনের ভাস্কর্য ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসের পাকিস্তানপ্রেমের খেসারত, নিরাপত্তা সংকটে দক্ষিণ এশিয়া: স্পেনের বিশ্ববিদ্যালয়ের গবেষণা চার মামলায় জামিন হলেও মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হাওরের বাঁধের অর্থে শিবির নেতার বাড়ির সড়ক সংস্কারে ২৩ লাখ টাকার প্রকল্প উপহার সুনামগঞ্জের ডিসির!