ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে উড়িয়ে দিল রিয়াল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মার্চ, ২০২৬

ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে উড়িয়ে দিল রিয়াল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মার্চ, ২০২৬ |
ফেদেরিকো ভালভার্দের দুর্দান্ত হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে ৩–০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের প্রথমার্ধেই তিন গোল করে দলকে দারুণ জয়ের পথে এগিয়ে দেন উরুগুয়ের এই মিডফিল্ডার। মাত্র ২২ মিনিটের ব্যবধানে তার তিন গোলেই কার্যত ভেঙে পড়ে পেপ গার্দিওলার দল। এই ম্যাচে মাদ্রিদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন না। কিলিয়ান এমবাপে, জুড বেলিংহাম ও রদ্রিগো গোজসহ একাধিক তারকা চোটের কারণে বাইরে ছিলেন। তবু গুরুত্বপূর্ণ সময়ে মৌসুমের অন্যতম সেরা পারফরম্যান্স দেখায় স্প্যানিশ ক্লাবটি। ম্যাচের শুরুতে কিছুটা আক্রমণাত্মক ছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু খেলার ধারার বিপরীতে প্রথম গোল পেয়ে যায় মাদ্রিদ। নিজেদের অর্ধ থেকে গোলরক্ষক থিবো কুর্তোয়ার লম্বা

পাস পেয়ে সামনে এগিয়ে যান ভালভার্দে। সিটির রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমাকে পাশ কাটিয়ে বল জালে পাঠান তিনি। ২০তম মিনিটে করা সেই গোলের সাত মিনিট পর আবারও আঘাত হানেন ভালভার্দে। ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে ঠান্ডা মাথায় শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই হ্যাটট্রিক পূর্ণ করেন ভালভার্দে। ব্রাহিম দিয়াজের পাস থেকে দারুণ এক ভলিতে বল জালে জড়ান তিনি। গ্যালারিতে তখন উল্লাসে ফেটে পড়ে মাদ্রিদ সমর্থকেরা। বিরতির পরও সুযোগ তৈরি করেছিল মাদ্রিদ। একসময় পেনাল্টিও পায় দলটি। তবে দোন্নারুমার সামনে থেকে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র। অন্যদিকে ম্যানচেস্টার সিটির প্রধান গোলদাতা আর্লিং হলান্ড পুরো ম্যাচেই প্রায় নিষ্ক্রিয় ছিলেন। মাদ্রিদের রক্ষণভাগ

তাকে ভালোভাবেই আটকে রাখে। শেষদিকে সিটির একটি ভালো সুযোগ এলেও দারুণ সেভ করে গোল বাঁচান কুর্তোয়া। ফলে ৩–০ ব্যবধানের গুরুত্বপূর্ণ জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ে দ্বিতীয় লেগের আগে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে মাদ্রিদ। আগামী মঙ্গলবার ম্যানচেস্টারে ফিরতি লেগে আবার মুখোমুখি হবে দুই দল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)