কুইন্সে নারীর বিচ্ছিন্ন দেহ উদ্ধার, স্বামীকে গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মার্চ, ২০২৬

কুইন্সে নারীর বিচ্ছিন্ন দেহ উদ্ধার, স্বামীকে গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মার্চ, ২০২৬ |
পুলিশ জানায়, স্বামীর দ্বারা হত্যার শিকার ওই নারী হলেন সালিশা আলী(৩৪)। গত সপ্তাহে ব্রড চ্যানেল এলাকার জ্যামাইকা ওয়াইল্ডলাইফ রিফিউজি ওই নারীর দেহাবশেষ উদ্ধার করা হয়। নিউ ইয়র্ক সিটির কুইন্সে এক নারীর দেহাবশেষ উদ্ধারের ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি। পুলিশ জানায়, স্বামীর দ্বারা হত্যার শিকার ওই নারী হলেন সালিশা আলী(৩৪)। গত সপ্তাহে ব্রড চ্যানেল এলাকার জ্যামাইকা ওয়াইল্ডলাইফ রিফিউজি ওই নারীর দেহাবশেষ উদ্ধার করা হয়। পরে বুধবার তার স্বামী রূপচাদ সিম্বুকে(৭৫) গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, গত বছরের ১৩ জুলাই সর্বশেষ এক আত্মীয় ফেসটাইম কলে জীবিত অবস্থায় দেখা যায় সালিশাকে। একই দিনে সিম্বু থানায় গিয়ে স্ত্রী নিখোঁজের একটি অভিযোগ দায়ের করেন। তদন্ত কর্মকর্তাদের

ভাষ্য, স্ত্রীকে হত্যার পর নিজের সংশ্লিষ্টতা গোপন করতে সিম্বু নিখোঁজের প্রতিবেদন করেছিলেন। তদন্তে জানা যায়, ২০২৩ সালে ত্রিনিদাদে বসবাসকালে সিম্বু ও সালিশার পরিচয় হয়। পরে ২০২৪ সালে সালিশা কুইন্সে ফিরে এসে সিম্বুর সঙ্গে বসবাস শুরু করেন এবং একই বছর তারা বিয়ে করেন। গত বছরের সেপ্টেম্বর মাসে কুইন্সে সালিশার ধড় উদ্ধার হওয়ার পর ত্রিনিদাদে থাকা তার পরিবারের সদস্যরা আশঙ্কা প্রকাশ করেন। সর্বশেষ গত বৃহস্পতিবার কুইন্সের আরেকটি এলাকা থেকে তার মাথা উদ্ধার করা হলে বিষয়টি নিশ্চিত হয়। অভিযুক্তের বিরুদ্ধে হত্যা, সরকারি কার্যক্রমে বাধা সৃষ্টি এবং আলামত নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নয়’ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মধ্যপ্রাচ্যের সাময়িক স্বস্তিতে বাড়ল স্বর্ণের দাম ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভিডিও ঘিরে চাঞ্চল্য রাশিয়ার মাউন্ট এলব্রাসে ঝড়ে আটকা পড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু এক ব্যাগে পুরো পৃথিবী জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে মুখ খুললেন ধানুশ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন?