‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মার্চ, ২০২৬

‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মার্চ, ২০২৬ |
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঘোষিত “বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা ২০২৬ (ঢাকা–টুঙ্গিপাড়া)” কর্মসূচি চলাকালে আজ সকাল ৭টায় ঢাকার জিরো পয়েন্ট এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ. ক. ম. জামাল উদ্দিনকে পুলিশ আটক করেছে পুলিশ। আজ ১১ই মার্চ, বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকার সামনে থেকে শুরু হওয়া পদযাত্রা জিরো পয়েন্টে পৌঁছালে পুলিশ তাকে আটক করে নিয়ে যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পল্টন থানা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আয়োজকদের ভাস্য, পূর্বনির্ধারিত সময়ের আগেই সকাল ৭টা ১৫ মিনিটের আগে অধ্যাপক ড. আ. ক. ম. জামাল উদ্দিনের নেতৃত্বে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে থেকে জাতির

পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঘোষিত ঢাকা-টুঙ্গিপাড়া ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা ২০২৬’ কর্মসূচি শুরু হয়। শান্তিপূর্ণভাবে পদযাত্রাটি জিরো পয়েন্ট এলাকায় পৌঁছানোর পরপরই পুলিশ তাকে ঘিরে ফেলে। পরে পুলিশ তাকে আটক করে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। তাকে কোন অভিযোগে আটক করা হয়েছে, সেসময় তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো না হলেও পরে পল্টন থানা সূত্র জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আ.ক.ম. জামাল উদ্দিনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচির থেকে শিক্ষক আটক গণতান্ত্রিক চর্চা পরিপন্থী এদিকে, শান্তিপূর্ণ কর্মসূচি থেকে ঢাবি শিক্ষককে আটকের ঘটনায় বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে।বাংলাদেশি সংস্কৃতি রাজশাহী বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের দপ্তর

সম্পাদক ড. মাহবুব আলম প্রদীপ প্রেরিত বিবৃতিতে জানানো হয়, মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, শান্তি ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে আয়োজিত একটি শান্তিপূর্ণ কর্মসূচির শুরুতেই একজন সম্মানিত শিক্ষককে আটক করা গণতান্ত্রিক চর্চা ও নাগরিক অধিকারের পরিপন্থি। আমরা অবিলম্বে প্রফেসর ড. আ. ক. ম. জামাল উদ্দিনের নিঃশর্ত মুক্তি এবং এ ঘটনার সুষ্ঠু ব্যাখ্যা দাবি করছি। বিবৃতিতে বলা হয়, ঐতিহাসিক ৭ই মার্চ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের এক গৌরবময় অধ্যায়। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতিকে স্বাধীনতার পথে ঐক্যবদ্ধ করেছিল এবং পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা ও রাষ্ট্রগঠনের ভিত্তি স্থাপন করেছিল। ইউনেস্কো ২০১৭ সালে এই ভাষণকে Memory of the World International Register-এ অন্তর্ভুক্ত করে বিশ্ব ঐতিহ্যের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে স্বীকৃতি

দিয়েছে। কিন্তু দুঃখজনকভাবে এই ঐতিহাসিক দিবস পালনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে মব সন্ত্রাস, গ্রেপ্তার ও সহিংসতার ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সরকার ইতঃপূর্বে মব সন্ত্রাস বন্ধের ঘোষণা দিলেও বাস্তবে তা প্রতিরোধে কার্যকর পদক্ষেপের ঘাটতি স্পষ্ট হয়ে উঠছে। ড. প্রদীপ সাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আমরা ৭ই মার্চ পালন করতে গিয়ে গ্রেপ্তারকৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসিফ আহমেদ ও আব্দুল্লাহ আল মামুন, রাহীদ খান পাভেলের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।History রাষ্ট্রীয় শিষ্টাচার ও গণতান্ত্রিক মূল্যবোধ উপেক্ষা করে কোনো ধরনের সহিংসতা বা সন্ত্রাস কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু তা

কখনোই ইতিহাস বিকৃতি বা সহিংসতার মাধ্যমে প্রকাশ পাওয়া উচিত নয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, আমরা সরকারের কাছে জোর দাবি জানাই—মব সন্ত্রাসীদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করে আইনের শাসন নিশ্চিত করা হোক। একই সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি সহনশীল, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার জন্য সকল রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হোক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক আন্ডারওয়ার্ল্ডে ভাড়াটে খুনিদের দাপট পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল টানা তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ১৭ শতাংশ উৎপাদন কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে