ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পূর্ণিমার আলোয় রকওয়ে বিচে ফিরছে বহুল প্রতীক্ষিত জোছনা উৎসব: কয়েক বছর পর ৩১ জুলাই প্রবাসী বাঙালিদের মিলনমেলায় নাচ, গান, কবিতা, ঘুড়ি উৎসব ও তারকাদের অংশগ্রহণ
‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল
পুরস্কার গ্রহণ করলেন ড. মুহম্মদ জাফর ইকবাল
যুক্তরাষ্ট্র জুড়ে প্রচণ্ড দাবদাহ: স্থগিত ২৫০তম স্বাধীনতা দিবস
নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত।
লালপরী খ্যাত জেনিফার রাজকুমার হারলেন
টাইটানিকের রোমান্টিক দৃশ্যের আদলে ট্রাম্প-এপস্টিনের ভাস্কর্য
টাইটানিকের বিখ্যাত একটি দৃশ্যের আদলে তৈরি করা ভাস্কর্যটিতে দেখা যায়, একটি জাহাজের মনুমেন্টের সামনে দুই হাত মেলে দাঁড়িয়ে আছেন এপস্টিন। আর তার পেছনে হাত স্পর্শ করে দাঁড়িয়ে আছেন ট্রাম্প।
প্রয়াত শিশু যৌন নীপিড়ক ও নারী পাচারকারী জেফ্রি এপস্টিনের সঙ্গে সখ্যতার অভিযোগে সমালোচনা যেন পিছু ছাড়ছে না প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
শুধু দেশেই নয়, আন্তর্জাতিক সফরেও এপস্টিন কাণ্ডে নাম ওঠায় বিভিন্ন সময় বিদ্রূপের শিকার হয়েছেন ট্রাম্প।
এসব কিছু ছাপিয়ে এবার রাজধানী ওয়াশিংটন ডি. সি. এর ন্যাশনাল মলে দেখা গেল টাইটানিক সিনেমার একটি রোমান্টিক দৃশ্যের আদলে ট্রাম্প ও এপস্টিনের ভাস্কর্য।
ব্যাঙ্গাত্মক এ ভাস্কর্যটি তৈরি করেছে বেনামী শিল্পগোষ্ঠীর সংগঠন ‘দ্য সিক্রেট হ্যান্ডশেক।’
টাইটানিকের নায়ক চরিত্র জ্যাকের একটি ডায়লগের অনুকরণে
ভাস্কর্যটির নাম রাখা হয়েছে ‘দ্য কিং অব দ্য ওয়ার্ল্ড।‘ সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, মঙ্গলবার মলের সামনে ১২ফুট উচ্চতার ভাস্কর্যটি স্থাপন করা হয়। টাইটানিকের বিখ্যাত একটি দৃশ্যের আদলে তৈরি করা ভাস্কর্যটিতে দেখা যায়, একটি জাহাজের মনুমেন্টের সামনে দুই হাত মেলে দাঁড়িয়ে আছেন এপস্টিন। আর তার পেছনে হাত স্পর্শ করে দাঁড়িয়ে আছেন ট্রাম্প। টাইটানিক সিনেমার চরিত্র নায়ক জ্যাক ও নায়িকা রোজকে একপর্যায়ে একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সিনেমার ওই অংশে জ্যাক চিৎকার করে বলে ওঠেন, ‘আমি এ বিশ্বের রাজা’ এবং রোজের হাত ধরেন। দর্শনার্থীদের জন্য ভাস্কর্যটি উন্মুক্ত থাকবে ১৩ মার্চ পর্যন্ত।