সাকিব ইস্যুতে সরকার ও বিসিবির দৃষ্টিকোণ এক ছিল না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪

সাকিব ইস্যুতে সরকার ও বিসিবির দৃষ্টিকোণ এক ছিল না

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪ |
দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজ দিয়েই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে যেহেতু সাকিব শুধুই একজন ক্রিকেটার নন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রাজনীতিবিদও ছিলেন–তাই নিরাপত্তা শঙ্কা থাকায় ক্রীড়া উপদেষ্টার পরামর্শে তাকে দেশে ফিরতে নিরুৎসাহিত করে বিসিবি। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ দাবি করেছেন, সাকিব যেন দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারেন, সে জন্য সম্ভাব্য সবকিছুই করেছেন তিনি। বুধবার (৩০ অক্টোবর) বিসিবি সভার আগে গণমাধ্যমের সঙ্গে আলাপে সাকিব ইস্যুতে বিসিবি সভাপতি বলেছেন, ‘এটা ছিলো আইন-শৃঙ্খলা বাহিনী, সরকার এবং সাকিব আল হাসানের ব্যাপার। আমর একটা সহায়ক ভূমিকা নেওয়ার কথা ছিলো। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে যত

কথাই বলি...আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি যাতে সাকিব আল হাসান দেশ থেকে অবসরে যেতে পারে। আমার চেষ্টাটা আমি করেছি।’ তবে এক্ষেত্রে বিসিবি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে দৃষ্টিকোণের পার্থক্য ছিল বলে উল্লেখ করেছেন বিসিবি সভাপতি, ‘কিন্তু সাকিব আল হাসান শুধু একজন খেলোয়াড় নয়। গত সরকারের সে এমপি ছিল, একটা সেন্টিমেন্ট আছে, সব মিলিয়ে সরকার ও আমার দৃষ্টিকোণ এক না।’ সাকিবের দেশে ফিরতে না পারার বিষয়ে বোর্ডের কোনো ‘দায়’ নেই বলেও জানিয়েছেন ফারুক আহমেদ, ‘বোর্ডের কিছু করার ছিলো না, এটা পুরোপুরি একটা আইনগত ব্যাপার। এটায় বোর্ড জড়িত ছিলো না, সে আসলে আমাদের যতটুকু ক্ষমতা থাকতো ততটুকু আমরা তাকে সিকিউরিটি দেওয়ার চেষ্টা

করতাম। যেহেতু সে আসেনি, এটা নিয়ে কথা বলার প্রয়োজন নাই।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া