এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৬

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৬ |
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্র কমিটি গঠন নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসককে (ডিসি) চেয়ারম্যান করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করতে হবে। কমিটি গঠন করে তার কাগজপত্রসহ ৫ এপ্রিলের মধ্যে শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পাঠাতে হবে। বুধবার (১৮ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, জেলা প্রশাসকের জেলাধীন ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার জন্য নির্বাচিত প্রত্যেক কেন্দ্রে পরীক্ষা পরিচালনায় ‘কেন্দ্র কমিটি’ নামে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করতে হবে। এই কমিটি গঠন করে আগামী ৫ এপ্রিলের মধ্যে কমিটি গঠন সংক্রান্ত কাগজপত্র উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের

(মাধ্যমিক) কাছে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। কেন্দ্র কমিটি যেভাবে গঠন করতে হবে: চেয়ারম্যান হবেন জেলা সদরের জন্য জেলা প্রশাসক, উপজেলা ও অন্যান্য স্থানের কেন্দ্রের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা। সদস্য: জেলা শিক্ষা অফিসার (জেলা সদরের জন্য), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (উপজেলার ক্ষেত্রে), থানা মাধ্যমিক শিক্ষা অফিসার (ঢাকা মহানগরীর ক্ষেত্রে)। সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক-১ জন ও বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক-১ জন সদস্য হতে পারবেন (সরকারি বিদ্যালয় না থাকলে বেসরকারি বিদ্যালয়ের ২ জন)। কেন্দ্রসচিব কেন্দ্র কমিটির সদস্য সচিব হবেন। কেন্দ্রসচিব: কমিটি উল্লিখিত নিয়মে কেন্দ্রসচিব নির্বাচিত করবেন। বোর্ড অনুমোদিত পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র প্রতিষ্ঠান প্রধান কেন্দ্রসচিব হবেন। কোনো কারণে কেন্দ্র প্রতিষ্ঠানের প্রধান কেন্দ্রসচিব হতে

না পারলে কেন্দ্র কমিটির চেয়ারম্যানের অনুমোদনক্রমে কেন্দ্রের আওতাধীন অন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের মধ্য থেকে দক্ষ ও অভিজ্ঞ প্রধান শিক্ষক কেন্দ্রসচিব হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। তবে কোনো শিক্ষক অথবা কোনো কর্মকর্তার ছেলে, মেয়ে সংশ্লিষ্ট বোর্ডের কোনো কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করলে তিনি কেন্দ্রসচিব হতে পারবেন না। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা: কেন্দ্র কমিটির চেয়ারম্যান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হবেন। কোনো অনিবার্য কারণে চেয়ারম্যান ভারপ্রাপ্ত অফিসার হিসেবে কর্তব্য পালন করতে না পারলে তিনি একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তাকে অতিরিক্ত ভারপ্রাপ্ত অফিসার নিযুক্ত করবেন। এমন নিযুক্তির ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে, কোনো বিভাগের কোনো উচ্চপদস্থ অফিসার যেনো কোনো নিম্নপদস্থ কর্মকর্তার অধীনস্থ না হন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট